সংবাদ শিরোনাম ::
রাশিয়ার হামলায় ইউক্রেনে কিশোর নিহত
- আপডেট সময় : ০৭:২২:১৬ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
- / 29
বিডিসংবাদ অনলাইন ডেস্ক:
রাশিয়া উত্তর ইউক্রেনে রাতে হামলা চালিয়েছে। দেশটির উত্তরাঞ্চলীয় চেরনিগিভ শহরে রাশিয়ার ওই হামলায় এক কিশোর নিহত এবং আরও চার ব্যক্তি আহত হয়েছে বলে জানা গেছে।
শহরটির সামরিক প্রশাসন আজ এ তথ্য জানিয়েছে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
চেরনিগিভ শহরের সামরিক প্রশাসনের প্রধান দিমিত্রো ব্রাইঝিনস্কি সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে এক বার্তায় বলেন, ‘রাশিয়ার হামলায় ১৬ বছর বয়সী এক কিশোর নিহত হয়েছে।’
তিনি আরও বলেন, এই হামলায় চার জন আহত হয়েছে এবং বেশ কয়েকটি বাড়ি, প্রশাসনিক ভবন ও শিক্ষাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিডিসংবাদ/এএইচএস




















