ঢাকা ০৩:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

জ্যোতির শাস্তি

  • আপডেট সময় : ০৯:২৫:২৯ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬
  • / 25
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক:

শ্রীলংকার বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে আচরণবিধি ভঙ্গের দায়ে শাস্তির কবলে পড়েছেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।

সদ্য শেষ হওয়া তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে গত শনিবার সিলেটে অনুষ্ঠিত ম্যাচে নির্ধারিত ৯ ওভারের ম্যাচে প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ৮৭ রান করে শ্রীলংকা। জবাবে ৮ ওভারে ৫ উইকেটে ৭৪ রান করে ম্যাচ হারে বাংলাদেশ। শেষ ওভারে জয়ের জন্য ১৪ রান দরকার পড়ে স্বাগতিকদের। তখন উইকেটে ছিলেন নিগার। ওভারের প্রথম বলে ক্যাচ দিয়ে আউট হয়ে মাঠ মেজাজ হারিয়ে ব্যাট ছুঁড়ে মারেন টাইগ্রেস দলপতি।

আইসিসি জানিয়েছে, আচরণবিধির ২.২ ধারা ভঙ্গ করেছেন জ্যোতি। এজন্য তিরস্কার করার পাশাপাশি একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে নিগারকে। গত ২৪ মাসের মধ্যে এই প্রথম ডিমেরিট পয়েন্ট পেলেন তিনি।

আইসিসি আচরণবিধির ২.২ ধারা অনুযায়ী, আন্তর্জাতিক ম্যাচ চলাকালীন ক্রিকেটের সরঞ্জাম বা পোশাক, মাঠের সরঞ্জামের অপব্যবহার নিষিদ্ধ।

অপরাধ স্বীকার করে ম্যাচ রেফারি সুপ্রিয়া রানি দাসের দেওয়া শাস্তি মেনে নিয়েছেন জ্যোতি। এজন্য আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

টি-টোয়েন্টি সিরিজে শ্রীলংকার কাছে হোয়াইটওয়াশ হয় বাংলাদেশ। তার আগে লংকানদের কাছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে হারে টাইগ্রেসরা।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জ্যোতির শাস্তি

আপডেট সময় : ০৯:২৫:২৯ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬