ঢাকা ০১:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

নতুন করে লেবাননে মুহুর্মুহু হামলা

  • আপডেট সময় : ০৭:৪১:৫৮ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬
  • / 23
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক:

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) লেবাননের বিভিন্ন এলাকায় হিজবুল্লাহর অবকাঠামো লক্ষ্য করে হামলা শুরু করেছে। দুই পক্ষের মধ্যে সম্প্রতি সম্পাদিত যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেই সেখানে হামলা হচ্ছে।

বুধবার আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, লেবাননে হামলার বিষয়টি আইডিএফ এক বিবৃতিতে নিশ্চিত করেছে। তাৎক্ষণিক হতাহতের তথ্য জানা যায়নি।

আইডিএফ এক বিবৃতিতে জানিয়েছে, লেবাননের বিভিন্ন এলাকায় হিজবুল্লাহর সন্ত্রাসী অবকাঠামো লক্ষ্যবস্তুতে হামলা শুরু করেছে ইসরায়েলি বাহিনী। এই হামলা শুরুর কয়েক ঘণ্টা আগে ইসরায়েলি সেনাবাহিনী জানায়, লেবাননের দক্ষিণাঞ্চলে তাদের সৈন্যদের কাছাকাছি এলাকায় কয়েকটি ড্রোন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এছাড়া আজ সকালে ইসরায়েল লেবাননের দক্ষিণাঞ্চলের এক ডজন গ্রামের বাসিন্দাদের সরে যাওয়ার নতুন সতর্কবার্তা জারি করে।

বর্তমানে লেবাননের ওই এলাকাগুলোতে পরিস্থিতি উত্তেজনাপূর্ণ রয়েছে। দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের এ ঘটনায় আঞ্চলিক উত্তেজনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নতুন করে লেবাননে মুহুর্মুহু হামলা

আপডেট সময় : ০৭:৪১:৫৮ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬