ঢাকা ০১:২৭ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদিতে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত দুই ক্রু আগামী ২০ অক্টোবর রাজশাহী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কুড়িগ্রামে ডিবি পরিচয়ে প্রতারণা, ভুয়া পুলিশ সদস্য আটক টানা ছয় ম্যাচ জয়হীন ম্যানচেস্টার ইউনাইটেড হাজং ভাষার সুরক্ষায় বই প্রকাশ করলেন ডেপুটি স্পিকার কায়সার শেরেবাংলা নগরে সরছে সচিবালয়, মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন কক্সবাজার বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের প্রথম ব্যবহার ইউএস-বাংলার বিএনপির সঙ্গে থাকলেও জামায়াতের মনে আওয়ামী লীগ: রিজভী নারায়ণগঞ্জে ভোরে ছিনতাইয়ের কবলে সাংবাদিক ও তার মেয়ে মক্কায় দুই বাংলাদেশির দণ্ডাদেশ: সৌদি রাষ্ট্রদূতকে তলব করল সরকার

৩ দিনের যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় নিশ্চিত করলো ইউক্রেন ও রাশিয়া

  • আপডেট সময় : ০৮:৫৪:৪৯ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬
  • / 40
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক:

রাশিয়া ও ইউক্রেন শুক্রবার যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ৯ মে থেকে ১১ মে পর্যন্ত একটি যুদ্ধবিরতি ও বিপুল সংখ্যক বন্দি বিনিময়ের বিষয়টি নিশ্চিত করেছে। এই সময়ে মস্কো তার দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয় উদযাপন করবে বলে জানা গেছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথমে যুদ্ধরত পক্ষগুলোর মধ্যে তিন দিনের যুদ্ধবিরতি ঘোষণা করেন।
তিনি আশা করেন যে এর মাধ্যমে যুদ্ধ শেষ করার জন্য একটি দীর্ঘমেয়াদী চুক্তি হতে পারে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

রাশিয়া এর আগে ৯ মে তাদের দ্বিতীয় বিশ্বযুদ্ধ বিজয় দিবস উপলক্ষে দুই দিনের একতরফা যুদ্ধবিরতি ঘোষণা করেছিল।

ইউক্রেন এর আগে জানিয়েছিল যে তারাও যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল, কিন্তু মস্কো তা উপেক্ষা করেছে।

ট্রাম্প বলেছেন, এই যুদ্ধবিরতিতে উভয় পক্ষই প্রতিপক্ষের ১ হাজার বন্দি বিনিময়ের বিষয়ে সম্মত হয়েছে।

ট্রাম্প গত বছর ক্ষমতায় আসার একদিনের মধ্যেই চার বছর ধরে চলা এই সংঘাতের সমাধান করার প্রতিশ্রুতি দেন। কিন্তু এখন এই সংঘাত সমাধানে হিমশিম খাচ্ছেন তিনি।

ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যাল-এ লেখেন, ‘আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে, ‘রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধে ৯, ১০ ও ১১ মে তিন দিনের যুদ্ধবিরতি থাকবে।’

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘এই অনুরোধটি সরাসরি আমার পক্ষ থেকে করা হয়েছিল এবং প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন ও প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এতে সম্মতি দেওয়ায় আমি অত্যন্ত আনন্দিত।’

তিনি বলেন, আশা করা যায়, এটি একটি দীর্ঘ, প্রাণঘাতী ও কঠিন লড়াইয়ের অবসানের সূচনা।

এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, একটি যুদ্ধবিরতি ‘অবশ্যই প্রতিষ্ঠা করতে হবে।’

তিনি সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন যেন ৯ই মে রাশিয়ার রাজধানী মস্কোর রেড স্কোয়ারে হামলা না চালানো হয়।

এই দিনেই দেশটির বার্ষিক বিজয় কুচকাওয়াজ অনুষ্ঠিত হওয়ার কথা, যা এ বছর কোনো সামরিক সরঞ্জাম ছাড়াই আয়োজন করা হচ্ছে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

৩ দিনের যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় নিশ্চিত করলো ইউক্রেন ও রাশিয়া

আপডেট সময় : ০৮:৫৪:৪৯ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬