ঢাকা ১২:২৪ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদিতে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত দুই ক্রু আগামী ২০ অক্টোবর রাজশাহী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কুড়িগ্রামে ডিবি পরিচয়ে প্রতারণা, ভুয়া পুলিশ সদস্য আটক টানা ছয় ম্যাচ জয়হীন ম্যানচেস্টার ইউনাইটেড হাজং ভাষার সুরক্ষায় বই প্রকাশ করলেন ডেপুটি স্পিকার কায়সার শেরেবাংলা নগরে সরছে সচিবালয়, মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন কক্সবাজার বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের প্রথম ব্যবহার ইউএস-বাংলার বিএনপির সঙ্গে থাকলেও জামায়াতের মনে আওয়ামী লীগ: রিজভী নারায়ণগঞ্জে ভোরে ছিনতাইয়ের কবলে সাংবাদিক ও তার মেয়ে মক্কায় দুই বাংলাদেশির দণ্ডাদেশ: সৌদি রাষ্ট্রদূতকে তলব করল সরকার

তাইওয়ান ইস্যু উপেক্ষা করে সি’র সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প

  • আপডেট সময় : ০৬:৩৪:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬
  • / 34
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক:

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার বলেছেন, তিনি এ সপ্তাহে বেইজিং সফরের সময় তাইওয়ানে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রি নিয়ে আলোচনা করতে প্রস্তুত।

তিনি ইঙ্গিত দিয়েছেন যে, চীনের প্রেসিডেন্ট সি চিনপিংয়ের সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক ভালো হওয়ায়, তাইওয়ানে দেশটির আগ্রাসন বা কোন সংঘাতের আশঙ্কা তিনি দেখছেন না।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

হোয়াইট হাউস জানিয়েছে, ট্রাম্পের এই সফরে তার সঙ্গে শীর্ষ মার্কিন ব্যবসায়ী নেতারা থাকবেন, যাদের মধ্যে রয়েছেন তার এক সময়কার প্রতিদ্বন্দ্বী ইলন মাস্ক ও অ্যাপলের টিম কুক। সফরের মূল লক্ষ্য হবে যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য সম্পর্ক জোরদার করা।

চীন জানিয়েছে, বুধবার থেকে শুক্রবার পর্যন্ত চলা এই সফরের মাধ্যমে তারা বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতির মধ্যে আরও স্থিতিশীল সম্পর্ক গড়ে তোলার আশা করছে। এটি ২০১৭ সালের ট্রাম্পের সফরের পর কোনো মার্কিন প্রেসিডেন্টের প্রথম চীন সফর।

যুক্তরাষ্ট্র তাইওয়ানে অস্ত্র বিক্রি অব্যাহত রাখবে কি নাÑ এমন প্রশ্ন করা হলে ট্রাম্প সরাসরি উত্তর না দিয়ে বলেন, ‘আমি প্রেসিডেন্ট সি’র সঙ্গে এ বিষয়ে আলোচনা করব।’

তাইওয়ানের কাছে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রি বেইজিংয়ের সঙ্গে বিরোধের একটি গুরুত্বপূর্ণ বিষয়।

তিনি আরও বলেন, ‘প্রেসিডেন্ট সি চান আমরা যেন এটি না করি। আমি বিষয়টি নিয়ে তার সঙ্গে কথা বলব। এটি অনেক বিষয়গুলোর একটি, যা নিয়ে আমরা আলোচনা করব।’
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

তাইওয়ান ইস্যু উপেক্ষা করে সি’র সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প

আপডেট সময় : ০৬:৩৪:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬