ঢাকা ১১:২৯ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদিতে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত দুই ক্রু আগামী ২০ অক্টোবর রাজশাহী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কুড়িগ্রামে ডিবি পরিচয়ে প্রতারণা, ভুয়া পুলিশ সদস্য আটক টানা ছয় ম্যাচ জয়হীন ম্যানচেস্টার ইউনাইটেড হাজং ভাষার সুরক্ষায় বই প্রকাশ করলেন ডেপুটি স্পিকার কায়সার শেরেবাংলা নগরে সরছে সচিবালয়, মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন কক্সবাজার বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের প্রথম ব্যবহার ইউএস-বাংলার বিএনপির সঙ্গে থাকলেও জামায়াতের মনে আওয়ামী লীগ: রিজভী নারায়ণগঞ্জে ভোরে ছিনতাইয়ের কবলে সাংবাদিক ও তার মেয়ে মক্কায় দুই বাংলাদেশির দণ্ডাদেশ: সৌদি রাষ্ট্রদূতকে তলব করল সরকার

হাসিমুখেই দোকান থেকে দেড় কোটি রুপির গয়না চুরি করলেন নারী বিক্রয়কর্মী

  • আপডেট সময় : ০৮:৫৫:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
  • / 33
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক:

ভারতের আহমেদাবাদে একটি জুয়েলারি প্রতিষ্ঠানের শোরুমে চাঞ্চল্যকর চুরির ঘটনা প্রকাশ্যে এসেছে। যেখানে দোকানেরই এক নারী বিক্রয়কর্মীর বিরুদ্ধে প্রায় ১ কোটি ৫০ লক্ষ টাকা মূল্যের স্বর্ণালঙ্কার চুরির অভিযোগ উঠেছে।

সিসিটিভি ফুটেজে দেখা গেছে, অত্যন্ত ঠাণ্ডা মাথায় এবং মুখে হাসি বজায় রেখেই একের পর এক গয়নার ট্রে খালি করছেন ওই নারী। অভিযুক্ত নারী গত ১১ মাস ধরে ওই শোরুমে কর্মরত ছিলেন।

তদন্তে জানা গেছে, দোকানের গয়নার হিসাবে গরমিল ধরা পড়ার পর শোরুম ম্যানেজার সিসিটিভি ফুটেজ পরীক্ষা করার সিদ্ধান্ত নেন। ফুটেজে দেখা যায়, নিখুঁত দক্ষতায় গয়নাগুলো পরীক্ষা করার ছলে তিনি আংটি, চেইন, মঙ্গলসূত্র এবং নুপূর সরিয়ে নিজের পকেটে ভরছেন। বিন্দুমাত্র ভয় বা দ্বিধা ছাড়াই তিনি এই পুরো কাণ্ডটি ঘটিয়েছেন।

ঘটনার পর থেকেই ওই নারী পলাতক রয়েছেন। গুজরাট পুলিশ এই বিষয়ে একটি মামলা দায়ের করেছে এবং অভিযুক্তকে গ্রেফতারের জন্য তল্লাশি অভিযান জোরদার করা হয়েছে। শোরুম কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে পুলিশ সিসিটিভি ফুটেজটি খতিয়ে দেখছে এবং ওই নারীর পূর্বের পরিচিতদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

হাসিমুখেই দোকান থেকে দেড় কোটি রুপির গয়না চুরি করলেন নারী বিক্রয়কর্মী

আপডেট সময় : ০৮:৫৫:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬