ঢাকা ০৯:১৮ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৮৫১ পাখির ধাক্কায় ক্ষতিগ্রস্ত এমিরেটস ফ্লাইট, দিল্লিতে ভোগান্তিতে যাত্রীরা ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা গ্রেপ্তার ববি হাজ্জাজ |: প্রাথমিক শিক্ষার সংস্কারে পাঁচ বিষয়ে অগ্রাধিকার দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় সৌদির কাছে ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ লোহাগড়ায় পূজামণ্ডপে প্রধানমন্ত্রীর উপহারের শাড়ি ও চাল বিতরণ ইশরাক: জমি দখল বা চাঁদাবাজি নয়, মাদক নির্মূলে গিয়েছিলাম রান্নার সরঞ্জামে সোনা পাচার: শাহ আমানতে আটক ১ রাষ্ট্রপতি: পেশাগত স্বার্থ সংরক্ষণে সংবাদকর্মীদের ঐক্যবদ্ধ হতে হবে আড়াইহাজারে দুই তরুণকে ৩ মাসের কারাদণ্ড ও জরিমানা

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ২০ শতাংশ রিপার ড্রোন ধ্বংস: ব্লুমবার্গ

  • আপডেট সময় : ১২:২৫:০২ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬
  • / 33
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক:

ইরান যুদ্ধে বড় ধরনের ক্ষয়ক্ষতির মুখে পড়েছে যুক্তরাষ্ট্র। এই অভিযানে মার্কিন সশস্ত্র বাহিনী তাদের দূরপাল্লার ‘এমকিউ-৯ রিপার’ ড্রোনের প্রায় এক-পঞ্চমাংশ (২০ শতাংশই) হারিয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদ সংস্থা ব্লুমবার্গ।

গত ফেব্রুয়ারির শেষের দিকে ইরানের ওপর মার্কিন হামলা শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত দেশটির প্রতিরক্ষা বাহিনী দুই ডজনেরও বেশি রিপার ড্রোন ধ্বংস করেছে, যা যুদ্ধ শুরুর আগে পেন্টাগনের কাছে থাকা মোট ড্রোনের প্রায় ২০ শতাংশ।

উচ্চক্ষমতাসম্পন্ন সেন্সর এবং ক্যামেরাসমৃদ্ধ একেকটি এমকিউ-৯ রিপার ড্রোনের নির্মাণ ব্যয় প্রায় ৩ কোটি মার্কিন ডলার। এই ড্রোনগুলো হেলফায়ার মিসাইল এবং জেডিএএম-এর মতো দূরনিয়ন্ত্রিত ও নিখুঁত নিশানার বোমা বহনে সক্ষম।

ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী, অভিযানে ক্ষতিগ্রস্ত হওয়ার পর বাতিল করা ড্রোনের সংখ্যা হিসাব করলে এই সংঘাতের শুরু থেকে এ পর্যন্ত মোট ড্রোনের ক্ষয়ক্ষতির সংখ্যা ৩০-এ পৌঁছাতে পারে। সবমিলিয়ে এই ড্রোন ধ্বংসের ঘটনায় যুক্তরাষ্ট্রের সামগ্রিক আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১০০ কোটি ডলারে।

সূত্র: তাস
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ২০ শতাংশ রিপার ড্রোন ধ্বংস: ব্লুমবার্গ

আপডেট সময় : ১২:২৫:০২ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬