ঢাকা ০৮:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিচ্ছিন্ন ঘটনায় আইনশৃঙ্খলার অবনতি হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের হরমুজ প্রণালিতে দুই তেলবাহী ট্যাংকারে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণ ইস্তাম্বুলে ভিভিআইপি সম্মান পেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকলারেনের রঙে ইতিহাদের নতুন ড্রিমলাইনার: বিশ্বজুড়ে উড়বে বিশেষ এই উড়োজাহাজ দেশের ৫১টি জেলা স্টেডিয়াম আধুনিকায়নের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর শেখ হাসিনাকে ফিরিয়ে আনা জরুরি: ডা. জাহেদ উর রহমান ডেঙ্গুতে আরও আটজনের মৃত্যু, নতুন রোগী ১৫৯৫ আওয়ামী লীগের প্রচার-প্রচারণাও নিষিদ্ধ, জানালেন তথ্য প্রতিমন্ত্রী কালিয়াকৈরে দাঁড়িয়ে থাকা বাসে আগুন: জিজ্ঞাসাবাদের জন্য মালিক আটক কানাডার ক্যালগেরি রুটে সরাসরি ফ্লাইট শুরু করল ইতিহাদ এয়ারওয়েজ

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ২০ শতাংশ রিপার ড্রোন ধ্বংস: ব্লুমবার্গ

  • আপডেট সময় : ১২:২৫:০২ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬
  • / 38
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক:

ইরান যুদ্ধে বড় ধরনের ক্ষয়ক্ষতির মুখে পড়েছে যুক্তরাষ্ট্র। এই অভিযানে মার্কিন সশস্ত্র বাহিনী তাদের দূরপাল্লার ‘এমকিউ-৯ রিপার’ ড্রোনের প্রায় এক-পঞ্চমাংশ (২০ শতাংশই) হারিয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদ সংস্থা ব্লুমবার্গ।

গত ফেব্রুয়ারির শেষের দিকে ইরানের ওপর মার্কিন হামলা শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত দেশটির প্রতিরক্ষা বাহিনী দুই ডজনেরও বেশি রিপার ড্রোন ধ্বংস করেছে, যা যুদ্ধ শুরুর আগে পেন্টাগনের কাছে থাকা মোট ড্রোনের প্রায় ২০ শতাংশ।

উচ্চক্ষমতাসম্পন্ন সেন্সর এবং ক্যামেরাসমৃদ্ধ একেকটি এমকিউ-৯ রিপার ড্রোনের নির্মাণ ব্যয় প্রায় ৩ কোটি মার্কিন ডলার। এই ড্রোনগুলো হেলফায়ার মিসাইল এবং জেডিএএম-এর মতো দূরনিয়ন্ত্রিত ও নিখুঁত নিশানার বোমা বহনে সক্ষম।

ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী, অভিযানে ক্ষতিগ্রস্ত হওয়ার পর বাতিল করা ড্রোনের সংখ্যা হিসাব করলে এই সংঘাতের শুরু থেকে এ পর্যন্ত মোট ড্রোনের ক্ষয়ক্ষতির সংখ্যা ৩০-এ পৌঁছাতে পারে। সবমিলিয়ে এই ড্রোন ধ্বংসের ঘটনায় যুক্তরাষ্ট্রের সামগ্রিক আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১০০ কোটি ডলারে।

সূত্র: তাস
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ২০ শতাংশ রিপার ড্রোন ধ্বংস: ব্লুমবার্গ

আপডেট সময় : ১২:২৫:০২ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬