ঢাকা ০৩:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের

বিজয়-ইমনের সেঞ্চুরিতে ১৬ বছর পর ডিপিএল চ্যাম্পিয়ন মোহামেডান

  • আপডেট সময় : ০৯:৪১:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬
  • / 23
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক:

এনামুল হক বিজয় ও পারভেজ হোসেন ইমনের জোড়া সেঞ্চুরিতে ১৬ বছর পর ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের (ডিপিএল) শিরোপা জিতল মোহামেডান স্পোর্টিং ক্লাব।

আজ লিগে ১১তম ও শেষ রাউন্ডের ম্যাচে মোহামেডান বৃষ্টি আইনে ৬৩ রানে হারিয়েছে আবাহনী লিমিটেডকে। ১১ ম্যাচে ৯ জয় ও ২ হারে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে শিরোপা জিতল মোহামেডান।

১১ ম্যাচে দ্বিতীয় সর্বোচ্চ ১৬ করে পয়েন্ট আছে আবাহনী ও প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের। মুখোমুখি লড়াইয়ে এগিয়ে থাকায় রানার্স-আপ হয়েছে আবাহনী।

শিরোপা জিততে হলে শেষ রাউন্ডে মোহামেডানের সাথে সমীকরণ ছিল দু’টি। একটি হল- আবাহনীর বিপক্ষে জিততেই হবে, অন্যটি শেষ রাউন্ডের ম্যাচে হারতে হবে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে। দিনের অন্য ম্যাচে ঢাকা লিওপাডর্সের কাছে বৃষ্টি আইনে ৯ রানে হারে প্রাইম ব্যাংক। দুই সমীকরণ মিলে যাওয়ায় শিরোপার স্বাদ পায় মোহামেডান।

বিকেএসপি তিন নম্বর মাঠে আবাহনীর বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে বিজয়ের ১১৫ বলে ১৪১ এবং ইমনের ১১৬ বলে ১৫০ রানের সুবাদে ৫০ ওভারে ৪ উইকেটে ৪০৬ রানের পাহাড় গড়ে মোহামেডান।

বিজয়ের ইনিংসে ১১টি চার ও ৯টি ছক্কা এবং ইমনের ইনিংসে ১০টি চার ও ১২টি ছক্কা ছিল।

এছাড়া মোহামেডানের হয়ে আফিফ হোসেন ৩৩ বলে ৬১ ও আনিসুল ইসলাম ইমন ১৬ বলে অপরাজিত ৩০ রান করেন।

আবাহনীর হয়ে বল হাতে ইকবাল হোসেন ইমন, জিসান আলম, মেহেরব হোসেন ও সাব্বির হোসেন ১টি করে উইকেট নেন।

৪০৭ রান তাড়া করতে নেমে ২৪ দশমিক ৪ ওভারে ৪ উইকেটে ১৭৮ রান তোলে আবাহনী। ২৫তম ওভারে বজ্রপাত ও বৃষ্টির কারণে বন্ধ হয়ে যায় খেলা। পরে আর খেলা শুরু না হওয়ায় বৃষ্টি আইনে ২৪ দশমিক ৪ ওভারে ২৪২ রান করা দরকার ছিল আবাহনীর। ৬৩ রানের জয়ে শিরোপা জিতে মোহামেডান।

মোহামেডানের হয়ে তাইজুল ইসলাম, তাইবুর রহমান, মুশফিক হাসান, ও নাঈম আহমেদ ১টি করে উইকেট নেন। ম্যাচ সেরা হন ইমন।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিজয়-ইমনের সেঞ্চুরিতে ১৬ বছর পর ডিপিএল চ্যাম্পিয়ন মোহামেডান

আপডেট সময় : ০৯:৪১:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬