ঢাকা ০১:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের

হরমুজ প্রণালী অতিক্রমের চেষ্টা করা তিনটি তেলবাহী ট্যাংকার থামানোর দাবি ইরানের

  • আপডেট সময় : ০১:২৭:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
  • / 11
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা চলার মধ্যে প্রণালীটি অতিক্রমের চেষ্টা করা তিনটি তেলবাহী ট্যাংকার থামানোর দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে হরমুজ প্রণালী অতিক্রমের জন্য ওমান উপকূলঘেঁষা পথ ব্যবহার করা ট্যাংকারগুলোতে হামলা চালিয়েছে ইরান। নিরাপদে চলাচলের জন্য জাহাজগুলোকে নিজেদের জলসীমা ব্যবহার করতে এবং এর বিনিময়ে অর্থ দিতে বাধ্য করতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

তেহরান থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে আইআরজিসি এক বিবৃতিতে জানায়, ‘শিশুহত্যাকারী মার্কিন বাহিনীর প্ররোচনা ও প্রলোভনে তিনটি তেলবাহী ট্যাংকার হরমুজ প্রণালীর দক্ষিণে মাইন পাতা পথ দিয়ে অতিক্রমের চেষ্টা করছিল। কিন্তু এর মধ্যে একটি বিস্ফোরিত হয়ে আগুনে পুড়ে গেলে বাকি দুটি দ্রুত দিক পরিবর্তন করে ফিরে যায়।’

তবে ঘটনাটি ঠিক কবে ঘটেছে, সে বিষয়ে বিবৃতিতে কিছু বলা হয়নি।

আইআরজিসি আরও বলেছে, ‘শক্তিশালী আইআরজিসি নৌবাহিনী আবারও জোর দিয়ে বলছে, হরমুজ প্রণালী আমাদের নিয়ন্ত্রণে। যুক্তরাষ্ট্রের বিভ্রান্তিতে পড়ে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সঙ্গে সমন্বয় ছাড়া যে কোনো জাহাজ এ পথ অতিক্রমের চেষ্টা করলে তারও একই পরিণতি হবে।’

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

হরমুজ প্রণালী অতিক্রমের চেষ্টা করা তিনটি তেলবাহী ট্যাংকার থামানোর দাবি ইরানের

আপডেট সময় : ০১:২৭:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬