ঢাকা ০৩:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

ইসরাইল থেকে ‘অ্যাকিলিস শিল্ড’ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিনছে গ্রিস

  • আপডেট সময় : ১১:৫৪:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
  • / 23
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

গ্রিস বৃহস্পতিবার ইসরাইল থেকে ‘অ্যাকিলিস শিল্ড’ নামে ক্ষেপণাস্ত্র, বিমান ও ড্রোন প্রতিরোধী প্রতিরক্ষা ব্যবস্থা কেনার পরিকল্পনা আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত করেছে।

গ্রিসের প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র এএফপি-কে এ তথ্য জানায়।

এএফপির দেখা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি নথি অনুযায়ী, ৪২০ কোটি ইউরো ব্যয়ের সামরিক আধুনিকায়ন কর্মসূচির অংশ হিসেবে এই প্রতিরক্ষা ব্যবস্থা কেনা হচ্ছে।

অ্যাথেন্স থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

এই কর্মসূচির আওতায় সি-৩৯০ মিলেনিয়াম পরিবহন বিমান, হেরন মানববিহীন আকাশযান, অ্যাপাচি হেলিকপ্টারের ক্ষেপণাস্ত্র, ভিকটা স্টেলথ জলযান কেনাও অন্তর্ভুক্ত রয়েছে।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ইসরাইল থেকে ‘অ্যাকিলিস শিল্ড’ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিনছে গ্রিস

আপডেট সময় : ১১:৫৪:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬