ঢাকা ১০:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্রসংস্কার প্রক্রিয়া ক্ষমতার রাজনীতিতে জিম্মি: টিআইবি সৌদি ফ্লাইট সংকট: কর্মস্থলে ফিরতে হিমশিম খাচ্ছেন প্রবাসী কর্মীরা দিল্লিতে ফের আটক ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে যুক্তরাষ্ট্রে ট্রাম্পের ওপর আস্থা হারাচ্ছেন তরুণ ভোটাররা দিল্লিতে ‘তেরঙ্গা ওড়াও’ কর্মসূচির আগে আটক অভিজিৎ দীপকে শ্রীপুরে পরিত্যক্ত বোতল কুড়িয়ে বিপত্তি সাবেক এসবি প্রধান মনিরুলের পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ সৌদিতে হামলার ঘটনায় আটকে পড়া পাবনার ৫০ যাত্রী দেশে পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের হামলায় আহত ওয়াশিংটন পোস্টের সাংবাদিক কুমিল্লায় জমি নিয়ে বিরোধের জেরে যুবদল নেতার মৃত্যু

প্রশান্ত মহাসাগরীয় নেতাদের সম্মেলনে যোগ দেবে তাইওয়ান

  • আপডেট সময় : ১০:২৮:১৪ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬
  • / 19
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

প্রশান্ত মহাসাগরীয় দ্বীপদেশগুলোর নেতাদের বার্ষিক সম্মেলনে এ মাসে তাইওয়ান অংশ নেবে বলে জানা গেছে। পালাউতে অনুষ্ঠেয় এই সম্মেলনে তাইওয়ানের অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছে আঞ্চলিক জোট।

গত বছর চীনের আপত্তির কারণে তাইওয়ানকে এই সম্মেলনে অংশ নিতে দেওয়া হয়নি।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

শুক্রবার রাতে ফিজিতে ১৮ সদস্য দেশের মন্ত্রীরা বৈঠক করে আঞ্চলিক অগ্রাধিকার নির্ধারণের পর প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জ ফোরামের এক কর্মকর্তা সাংবাদিকদের বলেন, চীন ও তাইওয়ান—দুটিই এই অঞ্চলের গুরুত্বপূর্ণ অংশীদার।

ফোরামের মহাসচিব ব্যারন ওয়াকা সংবাদ সম্মেলনে বলেন, ‘তাইওয়ান একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার। তবে এটি আমাদের সংলাপের অংশীদার নয়। তারপরও ফোরাম পরিবারের সদস্যদের সঙ্গে তারা যোগাযোগ ও সহযোগিতা করে।’

আগামী ৩০ আগস্ট থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠেয় সম্মেলনের আয়োজক পালাউ। দেশটি ছাড়াও টুভালু ও মার্শাল দ্বীপপুঞ্জ তাইওয়ানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখা দেশগুলোর মধ্যে রয়েছে। বর্তমানে তাইওয়ানের সঙ্গে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক রয়েছে এমন দেশের সংখ্যা ১২টি।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

প্রশান্ত মহাসাগরীয় নেতাদের সম্মেলনে যোগ দেবে তাইওয়ান

আপডেট সময় : ১০:২৮:১৪ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬