ঢাকা ০৭:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান

বিএনপির মিছিলে পুলিশের গুলি তীব্র নিন্দা মির্জা ফখরুলের

  • আপডেট সময় : ০৩:০০:২৭ অপরাহ্ন, সোমবার, ২২ মে ২০১৭
  • / 270
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গতকাল রাজধানীর বাড্ডায় বিএনপি’র বিক্ষোভ মিছিলে পুলিশ নির্মমভাবে গুলি চালিয়ে বিএনপি ঢাকা মহানগর উত্তর এর যুগ্ম সম্পাদক মাহফুজুর রহমান চেয়ারম্যানসহ ১৫ জনের অধিক নেতাকর্মীকে গুরুতর আহত করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ এক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, “বর্তমান আওয়ামী লীগ সরকারের আমলে মানুষের জানমালের কোন নিরাপত্তা নেই। শহর থেকে গ্রাম সর্বত্রই  পুলিশী বর্বরতার ক্ষতচিহৃ বয়ে বেড়াচ্ছে বিএনপি’র নেতাকর্মীরা। বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিরোধী দলীয় নেতাকর্মীদের উপর পুলিশী হামলা-নির্যাতন এখন আওয়ামী দু:শাসনের অনুষঙ্গ হয়ে দাঁড়িয়েছে। বিরোধী নেতাকর্মীসহ সাধারণ মানুষ সবসময় আতঙ্কিত অবস্থায় দিনাতিপাত করছে।

রক্তগঙ্গা বইয়ে দিয়ে ক্ষমতা মজবুত করাই যেন আওয়ামী শাসকগোষ্ঠীর এখন প্রধান কর্মসূচী। প্রতিদিন প্রতিনিয়ত সংবাদপত্রের পাতায় লোমহর্ষক খবরে শিহরিত হচ্ছে দেশের মানুষ। এসবের যেন কোন শেষ নেই। আমি গতকাল রাজধানীর বাড্ডায় বিএনপি ঢাকা মহানগর উত্তর এর যুগ্ম সম্পাদক মাহফুজুর রহমান চেয়ারম্যানসহ ১৫ জনের অধিক নেতাকর্মীকে বিনাউস্কানিতে পুলিশ নির্দয়ভাবে গুলি চালিয়ে গুরুতর আহত করার ঘটনায় তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং আহত নেতৃবৃন্দের আশু সুস্থতা কামনা করছি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিএনপির মিছিলে পুলিশের গুলি তীব্র নিন্দা মির্জা ফখরুলের

আপডেট সময় : ০৩:০০:২৭ অপরাহ্ন, সোমবার, ২২ মে ২০১৭