ঢাকা ০৭:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

মাসে ১০০ কোটির বেশি মানুষ গুগলের জেমিনি এআই অ্যাসিস্ট্যান্ট ব্যবহার করছে

  • আপডেট সময় : ০১:২০:৫৩ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
  • / 6
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) অ্যাসিস্ট্যান্ট জেমিনি মাসে ১০০ কোটির বেশি ব্যবহারকারীর মাইলফলক অর্জন করেছে। প্রযুক্তি প্রতিষ্ঠানটির এআই বিভাগে বড় ধরনের পুনর্গঠনের এক সপ্তাহ পর মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন গুগলের প্রধান নির্বাহী সুন্দর পিচাই।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

পিচাই সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘গুগলের ১৪তম পণ্য হিসেবে এটি ইতিহাসে সবচেয়ে দ্রুত বেড়ে ওঠা আমাদের সেবা বা পণ্য’ যেটি ১০০ কোটি ব্যবহারকারীর মাইলফলক অর্জন করেছে।

গুগলের পুরো ইকোসিস্টেমে কতজন মানুষ জেমিনি অ্যাপ ব্যবহার করছেন, সেই হিসাবের ভিত্তিতে এই সংখ্যা নির্ধারণ করা হয়েছে। এ মাইলফলক এআই বিভাগে বড় ধরনের পরিবর্তনের মধ্যেও গুগলের জন্য একটি গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে।

রসায়নে নোবেল পুরস্কার পাওয়া ডেমিস হাসাবিস সম্প্রতি গুগল ডিপমাইন্ডের দৈনন্দিন ব্যবস্থাপনার দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন। গুগল ডিপমাইন্ডের এই গবেষণাগারেই জেমিনি মডেল তৈরি করা হয়। এ ছাড়া প্রতিষ্ঠানটির বেশ কয়েকজন শীর্ষ গবেষকও চলে গেছেন। তাদের মধ্যে রয়েছেন জেফ ডিন, যিনি প্রায় তিন দশক ধরে প্রতিষ্ঠানটির প্রকৌশল কার্যক্রমের গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন।

গুগলের নতুন প্রধান মডেল জেমিনি ৩.৫ প্রো জুনে উন্মোচনের কথা থাকলেও এখনও প্রকাশ করা হয়নি। এরই মধ্যে প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানগুলো বেশ কয়েকটি আরও শক্তিশালী মডেল বাজারে এনেছে। বিশেষ করে কম্পিউটার কোড তৈরি বা কোডিং এখন এআই খাতের সবচেয়ে বেশি আয় করা ক্ষেত্র হওয়ায় সেখানে প্রতিযোগিতা আরও তীব্র হয়েছে।

প্রযুক্তিগত দিক থেকে কিছুটা পিছিয়ে থাকলেও গুগলের বড় শক্তি হলো এর বিশাল ব্যবহারকারীভিত্তি। প্রতিষ্ঠানটি সার্চ, জিমেইল, গুগল ম্যাপস ও ইউটিউবসহ নিজেদের বিভিন্ন সেবায় জেমিনি এআইকে যুক্ত করছে।

এদিকে জুলাই মাসে ওপেনএআই জানিয়েছিল যে, চ্যাটজিপিটি-র নেতৃত্বে তাদের সমস্ত ইন্টারফেস মিলিয়ে ব্যবহারকারীর সংখ্যা এক বিলিয়নে পৌঁছেছে। তবে এই সংখ্যাটি মাসিক নাকি সাপ্তাহিক, তা নির্দিষ্ট করে বলা হয়নি।

সান ফ্রান্সিসকোভিত্তিক এআই প্রতিষ্ঠানটি ২০২২ সালের নভেম্বরে বিনামূল্যে চ্যাটজিপিটি অ্যাপ চালুর মাধ্যমে বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তার জোয়ার সৃষ্টি করে এবং এর ফলে চার বছরেরও কম সময়ে একেবারে শূন্য থেকে নিজেদের বিশাল ব্যবহারকারী গোষ্ঠী গড়ে তোলে।

ব্যবহারকারীর সংখ্যা-সংক্রান্ত প্রতিটি পরিসংখ্যানই ভবিষ্যতে শেয়ারবাজারে তালিকাভুক্তির (আইপিও) মাধ্যমে ওপেনএআই যে মূল্যায়ন অর্জন করতে চায়, তাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ লক্ষ্যে প্রতিষ্ঠানটি জুনে গোপনে আইপিওর আবেদন জমা দিয়েছে।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মাসে ১০০ কোটির বেশি মানুষ গুগলের জেমিনি এআই অ্যাসিস্ট্যান্ট ব্যবহার করছে

আপডেট সময় : ০১:২০:৫৩ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬