ঢাকা ০৭:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান

মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন

  • আপডেট সময় : ০৭:০২:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
  • / 6
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লার মুরাদনগরের শ্রীকাইলে চন্দনাইল মাধ্যমিক বিদ্যালয় মাঠে দুই দিনব্যাপী ‘ফ্রি মেডিকেল ক্যাম্প – ২০২৬’-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। মুরাদনগর উপজেলা বিসিএস ক্যাডার অফিসার্স ফোরামের সার্বিক সহযোগিতায় এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সার্জারি বিশেষজ্ঞ ও দেশবরেণ্য ল্যাপারোস্কোপিক সার্জন অধ্যাপক ডা. পি. কে. সাহার সরাসরি তত্ত্বাবধানে স্বর্গীয় রাজমোহন সাহা ও তাঁর সহধর্মিণী মাখন বালা সাহার পুণ্য স্মৃতি স্মরণে এই ক্যাম্পের আয়োজন করা হয়।

আজ শুক্রবার (১৪ আগস্ট) সকালে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় এবং আগামীকাল শনিবার (১৫ আগস্ট) সেবা প্রদানের মাধ্যমে দুই দিনব্যাপী এই আয়োজন শেষ হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত সকল অতিথি, কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আলহাজ্ব কাজী শাহ্ মোফাজ্জল হোসেন (কায়কোবাদ) এমপি। তিনি তাঁর বক্তব্যে বলেন, “গ্রামপর্যায়ের সাধারণ ও দুস্থ মানুষের দোড়গোড়ায় মানসম্মত উন্নত চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার এই উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী ও প্রশংসনীয়। প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সমাজের অভিজ্ঞ ও পেশাজীবীদের এভাবে এগিয়ে আসা উচিত।”

অনুষ্ঠানের সভাপতি, শমরিতা হাসপাতাল ঢাকার কনসালট্যান্ট অধ্যাপক ডা. পি. কে. সাহা তাঁর বক্তব্যে বলেন, “মানুষের সেবা করাই পরম ধর্ম। নিজ এলাকার যেসকল মানুষ সঠিক তথ্যের অভাবে বা দূরত্বের কারণে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে পারেন না, তাদের কাছে মানসম্মত সেবা পৌঁছে দেওয়াই আমাদের প্রধান লক্ষ্য। এলাকার মানুষের সুস্বাস্থ্য নিশ্চিত করতে এই ধরনের মানবসেবামূলক কার্যক্রম ভবিষ্যতে অব্যাহত থাকবে।”

মেডিকেল ক্যাম্পে আগত সকল বিশেষজ্ঞ চিকিৎসক সরাসরি উপস্থিত থেকে রোগীদের বিনামূল্যে পরামর্শ ও চিকিৎসাসেবা প্রদান করছেন। উদ্বোধনী দিনে বিভিন্ন ব্যাধি ও জটিল রোগে আক্রান্ত বিপুলসংখ্যক স্থানীয় রোগী বিনামূল্যে এই মেডিকেল ক্যাম্প থেকে চিকিৎসা গ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন

আপডেট সময় : ০৭:০২:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬