ঢাকা ০৫:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আর্সেনাল বিশ্বের সেরা ক্লাব হতে পারে : আর্তেতা সংসদ কক্ষে নিজের আসনে বসে ভোট গ্রহণ দেখলেন প্রধানমন্ত্রী ‘পাগলা’ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১৩ রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেয়নি ইসলামী আন্দোলন রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন মার্কিন শুল্ক ঠেকাতে ট্রাম্পের সঙ্গে কানাডার প্রধানমন্ত্রীর ফোনালাপ ইমরান খানকে হাসপাতালে নেওয়ার আদেশের বিরুদ্ধে আপিল করবে পাকিস্তান সরকার জ্বালানি বিল বাড়ায় জুলাইয়ে যুক্তরাজ্যে মূল্যস্ফীতি বেড়ে ২.৯ শতাংশ সুইস আল্পসে ৩৪ বছর আগে নিখোঁজ দুই বেলজিয়ান পর্বতারোহীর মরদেহ উদ্ধার বসতবাড়ি অবরুদ্ধ করে রাখায় মার্কিন পতাকা ওড়ালেন ফিলিস্তিনি-আমেরিকান

সুইস আল্পসে ৩৪ বছর আগে নিখোঁজ দুই বেলজিয়ান পর্বতারোহীর মরদেহ উদ্ধার

  • আপডেট সময় : ১১:১৯:৩১ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
  • / 2
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

সুইস আল্পসে ৩৪ বছর আগে তারা নিখোঁজ হওয়া দুই বেলজিয়ান পর্বতারোহীর মরদেহ পাওয়া গেছে। ট্রিফট হিমবাহ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ বুধবার এ তথ্য জানিয়েছে।

জেনেভা থেকে বার্তা সংস্থা এএফপি ওয়ালিস ক্যান্টন পুলিশের বিবৃতির বরাত দিয়ে জানায়, সুইজারল্যান্ডের দক্ষিণে ইতালি সীমান্তের কাছে হিমবাহটিতে গত ২৬ জুলাই দুইটি মরদেহ পড়ে থাকতে দেখেন এক পর্বতারোহী। পরিচয় শনাক্ত করতে মরদেহ দুটি সিওনের ওয়ালিস হাসপাতালের ফরেনসিক মেডিসিন ইনস্টিটিউটে নেওয়া হয়।

বিবৃতিতে বলা হয়, ‘ডিএনএ প্রোফাইল সরাসরি মিলিয়ে নিশ্চিত হওয়া গেছে যে, মরদেহ গুলো ১৯৯২ সালে ওয়েইসমিস অঞ্চলে নিখোঁজ হওয়া দুই পর্বতারোহীর।’

নিখোঁজ হওয়ার সময় দুই বেলজিয়ান পুরুষের বয়স ছিল যথাক্রমে ৩৯ ও ৪১ বছর।

ওয়ালিস পুলিশ ১৯২৫ সাল থেকে নিখোঁজ ব্যক্তিদের একটি তালিকা সংরক্ষণ করে আসছে। তালিকায় থাকা অধিকাংশ মানুষই উঁচু পাহাড় ও নদী এলাকায় নিখোঁজ হয়েছেন।

জলবায়ু পরিবর্তনের কারণে হিমবাহ গলার গতি বেড়েছে। এতে দীর্ঘদিন, এমনকি কয়েক দশক ধরে বরফের নিচে আটকে থাকা পর্বতারোহীদের মরদেহও বেরিয়ে আসছে।

গত বছর ওয়ালিসের ওবার গ্যাবেলহর্ন পর্বতের একটি হিমবাহে ১৯৯৪ সালে নিখোঁজ হওয়া এক সুইস পর্বতারোহীর হাড়-গোঁড় পাওয়া যায়।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সুইস আল্পসে ৩৪ বছর আগে নিখোঁজ দুই বেলজিয়ান পর্বতারোহীর মরদেহ উদ্ধার

আপডেট সময় : ১১:১৯:৩১ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬