ঢাকা ০৭:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

নরওয়ের রাজা হ্যারাল্ডের শারীরিক অবস্থার অবনতি

  • আপডেট সময় : ০৭:৪২:১৭ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
  • / 22
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক:

নরওয়ের ৮৯ বছর বয়সী রাজা পঞ্চম হ্যারাল্ডের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। রক্তের জটিলতার কারণে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দেশটির রাজপ্রাসাদ রোববার এ তথ্য জানিয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।

ইউরোপের সবচেয়ে বয়স্ক ক্ষমতাসীন রাজা হ্যারাল্ড হিমোলাইটিক অ্যানিমিয়া রোগে ভুগছেন। এ রোগে স্বাভাবিকের তুলনায় দ্রুত লোহিত রক্তকণিকা নষ্ট হয়ে যায়। এর ফলে শরীরে দুর্বলতা, ফ্যাকাশে ভাব ও শ্বাসকষ্ট দেখা দিতে পারে।

রাজপ্রাসাদের বিবৃতিতে বলা হয়েছে, ‘সপ্তাহান্তে মহামান্য রাজার শারীরিক অবস্থার অবনতি হয়েছে।’ তাঁর রক্তে ব্যাকটেরিয়াজনিত সংক্রমণ ধরা পড়েছে এবং এ জন্য তাঁকে অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে।

গত সোমবার কর্টিসোন চিকিৎসার কারণে শরীরে অতিরিক্ত তরল জমে যাওয়ায় তাঁকে অসলো ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করা হয়। একই সঙ্গে তাঁকে দুই সপ্তাহের জন্য রাজকীয় দায়িত্ব থেকে বিরত রাখা হয়।

রাজপ্রাসাদ এর আগে জানিয়েছিল, আগামী ১ ও ২ সেপ্টেম্বর নরওয়ের ট্রন্ডেলাগ অঞ্চলে রাজার নির্ধারিত সফর বাতিল করা হয়েছে। এই সফর তাঁর ঘোষিত অসুস্থতাজনিত ছুটির সময়সীমা শেষ হওয়ার পর হওয়ার কথা ছিল। হাসপাতালে রাজপরিবারের বেশ কয়েকজন সদস্য রাজা হ্যারাল্ডকে দেখতে গেছেন।

নরওয়ের সংবাদপত্র ভারডেনস গ্যাং জানিয়েছে, রাজার স্ত্রী রানী সোনজা, তাঁদের ছেলে ক্রাউন প্রিন্স হাকন এবং হাকনের স্ত্রী ক্রাউন প্রিন্সেস মেটে-মারিত রোববার হাসপাতালে তাঁকে দেখতে যান। রাজার বোনও তাঁকে দেখতে গিয়েছেন। তবে হাসপাতাল থেকে বের হওয়ার সময় তাঁদের কেউ সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নরওয়ের রাজা হ্যারাল্ডের শারীরিক অবস্থার অবনতি

আপডেট সময় : ০৭:৪২:১৭ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬