ঢাকা ০২:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ধর্মপুরে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

  • আপডেট সময় : ১১:০৩:১২ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • / 37
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক:

এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ধর্মপুর ইউনিয়নের কৃতি শিক্ষার্থীদের বিশেষ সংবর্ধনা দিয়েছে ঢাকাস্থ ধর্মপুর ইউনিয়ন সোসাইটি। গত ২৮ আগস্ট ইউনিয়নের সর্বাধিক সংখ্যক জিপিএ-৫ অর্জনকারী শিক্ষাপ্রতিষ্ঠান আমিনউদ্দিন উচ্চ বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলাকার কৃতি সন্তান এবং ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন। এতে সভাপতিত্ব করেন ঢাকাস্থ ধর্মপুর ইউনিয়ন সোসাইটির সভাপতি আবু বকর সিদ্দিক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সোসাইটির সহ-সভাপতি মোহাম্মদ ইসমাইল নাসির এবং স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আকবর হোসেন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন জানান এবং তাদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। শিক্ষার্থীদের এই চমৎকার ফলাফলের পেছনে অবদান রাখায় তিনি বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদেরও বিশেষ ধন্যবাদ জানান। সভাপতির বক্তব্যে আবু বকর সিদ্দিক শিক্ষার্থীদের ভালো ফলাফলের পাশাপাশি একজন আদর্শ ও ভালো মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। তিনি বলেন, জীবনে নিজেকে এমনভাবে গড়ে তুলতে হবে, যাতে মৃত্যুর পরও মানুষ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে।

সংবর্ধনা অনুষ্ঠানে ধর্মপুর ইউনিয়ন প্রশাসক উত্তমকুমার মজুমদার, শিক্ষক, অভিভাবক, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গসহ সংগঠনের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ঢাকাস্থ ধর্মপুর ইউনিয়ন সোসাইটি দীর্ঘদিন ধরে এলাকার দরিদ্রদের আর্থিকভাবে সহায়তা, চিকিৎসাসেবা, রক্তদান, রমজানে ইফতারসামগ্রী বিতরণ ও দুর্যোগে ত্রাণ সহায়তাসহ বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম সফলভাবে পরিচালনা করে আসছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ধর্মপুরে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

আপডেট সময় : ১১:০৩:১২ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬