ঢাকা ১১:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

ভারত-চীন দ্বিপক্ষীয় সম্পর্ক ও ব্রিকস সহযোগিতা নিয়ে মোদি-শি বৈঠক

  • আপডেট সময় : ০৯:২০:২০ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
  • / 19
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাত বছর পর ভারত সফরে এসে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হয়েছেন। শনিবার (১২ সেপ্টেম্বর) অনুষ্ঠিত এই বৈঠকে শি জিনপিং বেইজিং ও নয়াদিল্লির মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন। চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার তথ্যমতে, শি জানিয়েছেন যে চীন ভারত-চীন সম্পর্ককে একটি কৌশলগত ও দীর্ঘমেয়াদি দৃষ্টিভঙ্গি থেকে মূল্যায়ন করে। দুই দেশ একে অপরের সক্ষমতা ও শক্তিকে কাজে লাগিয়ে অভিন্ন উন্নয়নের পথে এগিয়ে যেতে পারে বলেও তিনি মন্তব্য করেন।

বৈঠকের অন্যতম প্রধান আলোচ্য বিষয় ছিল ব্রিকস। শি জিনপিং বলেন, ব্রিকস সদস্য দেশগুলোর পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করতে ভারত ও চীনকে সমন্বিতভাবে কাজ করতে হবে। এই সহযোগিতার ক্ষেত্র আরও বিস্তৃত করার আহ্বান জানান তিনি।

বৈঠকের শুরুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চীনা প্রেসিডেন্টকে উষ্ণ অভ্যর্থনা জানান। মোদি বলেন, আপনাকে স্বাগত জানাতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। এছাড়া ব্রিকস শীর্ষ সম্মেলনে শি জিনপিংয়ের ইতিবাচক বক্তব্যের জন্য তাকে ধন্যবাদ জানান তিনি। ভারতের ব্রিকস সভাপতিত্বকালে চীনের পক্ষ থেকে যে সমর্থন ও সহযোগিতা পাওয়া গেছে, তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

নিউজটি শেয়ার করুন

ভারত-চীন দ্বিপক্ষীয় সম্পর্ক ও ব্রিকস সহযোগিতা নিয়ে মোদি-শি বৈঠক

আপডেট সময় : ০৯:২০:২০ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬