ঢাকা ১২:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যুক্তরাষ্ট্রে স্কুলে ভর্তি নিয়ে জাতিগত বৈষম্যের মামলা সুপ্রিম কোর্টে নেতানিয়াহুকে সমর্থন দিতে নারাজ জেডি ভ্যান্স উত্তাল ফ্রান্স: বিভিন্ন শহরে কারফিউ ও জনসমাবেশ নিষিদ্ধ চলতি মাসের বেতনের সঙ্গেই মিলছে নতুন পে স্কেলের সুবিধা নাটোরের বড়াইগ্রামে বাস-ট্রাক সংঘর্ষে নিহত বেড়ে ১৪ শাহজালালসহ তিন বিমানবন্দরে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের নতুন ট্রলি ধর্মের ঊর্ধ্বে উঠে বাংলাদেশি পরিচয়ে দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর অনূর্ধ্ব-১৫ ফুটবল বিশ্বকাপ: গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য বাংলাদেশের তিন রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এমডিদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল পেকুয়ায় নানাবাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

হরমুজ প্রণালিতে মার্কিন সাবমেরিন ড্রোন জব্দ করল ইরান

  • আপডেট সময় : ১২:৫৮:৫০ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
  • / 18
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইরানের প্রতিরক্ষা বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) হরমুজ প্রণালি থেকে মার্কিন নৌবাহিনীর একটি সাবমেরিন ড্রোন আটক করেছে। গত রোববার (২৭ সেপ্টেম্বর) আইআরজিসির নৌবাহিনী এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।

জব্দকৃত সাবমেরিন ড্রোনটি ‘রেমুস ৬০০’ অটোনোমাস আন্ডারওয়াটার ভেহিকেল হিসেবে শনাক্ত করা হয়েছে। আইআরজিসির ভাষ্যমতে, মার্কিন বাহিনী দীর্ঘদিন ধরে হরমুজ প্রণালিতে নজরদারি চালানোর কাজে এই ড্রোনটি ব্যবহার করে আসছিল। বর্তমানে আইআরজিসির নৌ-সদস্যরা ড্রোনটির ভেতর থাকা গোপন তথ্য পুনরুদ্ধারের কাজ চালিয়ে যাচ্ছেন।

কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই হরমুজ প্রণালি ওমান উপসাগর ও আরব সাগরের সঙ্গে পারস্য উপসাগরকে সংযুক্ত করেছে। ১৬৭ কিলোমিটার দীর্ঘ এই জলপথ দিয়ে বিশ্বের মোট জ্বালানি পণ্যের ২০ শতাংশ পরিবহণ করা হয়। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাত শুরুর পর থেকে ইরান এই প্রণালিতে অবরোধ জারি রেখেছে।

নিউজটি শেয়ার করুন

হরমুজ প্রণালিতে মার্কিন সাবমেরিন ড্রোন জব্দ করল ইরান

আপডেট সময় : ১২:৫৮:৫০ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬