পাকিস্তানের টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক শাহিবজাদা ফারহান
- আপডেট সময় : ০৯:৫৭:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
- / 3
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য নতুন অধিনায়ক হিসেবে শাহিবজাদা ফারহানকে মনোনীত করেছে। এশিয়ান গেমসে পাকিস্তানকে ফাইনালে তুলে রুপার পদক জেতানোয় তার ওপর আস্থা রেখেছে বোর্ড। তবে নতুন অধিনায়কের এই দলে জায়গা হয়নি সালমান আলী আগা, বাবর আজম, শাহীন শাহ আফ্রিদি ও হারিস রউফের মতো তারকাদের। সালমান আলী আগা শুধু নেতৃত্বই হারাননি, সংক্ষিপ্ত সংস্করণে জায়গাও হারিয়েছেন।
টি-টোয়েন্টি থেকে বাদ পড়লেও ইংল্যান্ড ও শ্রীলঙ্কাকে নিয়ে হতে যাওয়া ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে থাকছেন বাবর, শাহীন, হারিস ও সালমান। ওই ওয়ানডে সিরিজে পাকিস্তানের নেতৃত্ব দেবেন শাহীন শাহ আফ্রিদি। এছাড়া উভয় সংস্করণের দলে জায়গা পেয়েছেন ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ টেস্টে ম্যাচসেরা পারফরম্যান্স করা রাজাউল্লাহ। তবে ইংল্যান্ড-শ্রীলঙ্কাকে নিয়ে হতে যাওয়া ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে আছেন ৪ জনই। যদিও ভারতের কাছে স্বর্ণ হারাতে হয়েছে তাদের।
আগামী ৯ অক্টোবর রাওয়ালপিন্ডিতে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। সিরিজের বাকি দুই ম্যাচ ১১ ও ১৩ অক্টোবর একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে। এরপর শুরু হবে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ, যার প্রথম তিনটি ম্যাচ রাওয়ালপিন্ডিতে এবং ফাইনালসহ বাকি অংশ লাহোরে আয়োজন করা হবে।
টি-টোয়েন্টি সিরিজের ঘোষিত দল: শাহিবজাদা ফারহান (অধিনায়ক), আবদুল সামাদ, আবরার আহমেদ, আরাফাত মিনহাস, ফখর জামান, হাসান নওয়াজ, খাজা নাফে (উইকেটকিপার), মাজ সাদাকাত, মোহাম্মদ সালমান মির্জা, মুহাম্মদ ইমরান রন্দহাওয়া, নাসিম শাহ, রাজাউল্লাহ, সাইম আইয়ুব, শাদাব খান ও সুফিয়ান মুকিম। ওয়ানডে সিরিজের দলে রাখা হয়েছে শাহীন শাহ আফ্রিদি (অধিনায়ক), বাবর আজম, ফাহিম আশরাফ, ফখর জামান, হারিস রউফ, হাসান নওয়াজ, আবরার আহমেদ, আরাফাত মিনহাস, মুহাম্মদ গাজী ঘোরি (উইকেটকিপার), নাসিম শাহ, রাজাউল্লাহ, সাদ বেগ (উইকেটকিপার), সাইম আইয়ুব, সালমান আলী আগা, শাদাব খান ও সুফিয়ান মুকিমকে।

























