ঢাকা ১২:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের চাহিদা মিটিয়ে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ: বগুড়ায় বিএনপি নেতা মিজান বহিষ্কার সাবেক এমপি আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিন গ্রেপ্তার ১০টি বোয়িং ড্রিমলাইনার কিনছে মালয়েশিয়া এয়ারলাইন্স সিলেটে সুরমা নদী থেকে মা ও শিশুকন্যার মৃত অবস্থায় পাওয়ার ঘটনায় গাজীপুরে মহাসড়ক অবরোধের চেষ্টাকালে শ্রমিকদের ছত্রভঙ্গ করল পুলিশ শাখাওয়াত মুনসহ তিনজনকে আটক করল ছাত্রদল দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম বাংলাদেশি পণ্যে ১৮ শতাংশ অতিরিক্ত শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিডিয়া কো-অর্ডিনেটর পদে মেহেদী হাসান পলাশের নিয়োগ

হুতিদের হামলায় অচল রিয়াদ বিমানবন্দর, বাতিল শত শত ফ্লাইট

  • আপডেট সময় : ১০:০৭:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
  • / 22
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিদের লাগাতার হামলার কারণে সৌদি আরবের রিয়াদ ও আবহা বিমানবন্দরে আকাশপথে চরম বিপর্যয় দেখা দিয়েছে। গত কয়েক দিনে দফায় দফায় হামলার আশঙ্কায় রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বেশ কয়েকবার বন্ধ রাখতে হয়েছে। এই অস্থিরতার জেরে রিয়াদ থেকে নির্ধারিত বহু ফ্লাইট বাতিল করা হয়েছে এবং আন্তর্জাতিক বিভিন্ন এয়ারলাইনও তাদের ফ্লাইট কার্যক্রম স্থগিত করেছে।

বিমান চলাচল বিষয়ক বিশ্লেষণ সংস্থা সিরিয়ামের তথ্য অনুযায়ী, ৮ অক্টোবর বিকেল ৪টা ২৫ মিনিট পর্যন্ত রিয়াদ থেকে ছেড়ে যাওয়ার নির্ধারিত ৩৭৮টি ফ্লাইটের মধ্যে ১৬৯টিই বাতিল হয়েছে অথবা পরিচালিত হয়নি। একই সময়ে রিয়াদে আগত ৩৬৯টি ফ্লাইটের মধ্যে ১২৪টি বাতিল করা হয়েছে। এই পরিস্থিতির কারণে সিঙ্গাপুর এয়ারলাইন্স তাদের নতুন রিয়াদ রুটের ফ্লাইট চালুর সময় পিছিয়ে ২৮ মার্চ নির্ধারণ করেছে। এছাড়া ফিলিপাইন এয়ারলাইন্স আগামী ১১ অক্টোবর পর্যন্ত রিয়াদগামী সব ফ্লাইট বাতিল ঘোষণা করেছে।

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সৌদি আরবের রাষ্ট্রীয় বিমান সংস্থা সৌদিয়া। তাদের নির্ধারিত ১৪০টি বহির্গামী ফ্লাইটের মধ্যে ৯৭টি বাতিল হয়েছে, আর রিয়াদগামী ১৩৬টি ফ্লাইটের মধ্যে ৮৭টি ফ্লাইট পরিচালিত হয়নি। অর্থাৎ সংস্থাটির প্রায় ৭০ শতাংশ ফ্লাইট বিঘ্নিত হয়েছে। এ ছাড়া ফ্লাইনাসের ৯১টি বহির্গামী ফ্লাইটের মধ্যে ৩০টি, ফ্লাইএডিলের ৫৪টির মধ্যে ২০টি এবং রিয়াদ এয়ারের ১৫টির মধ্যে দুটি ফ্লাইট বাতিল করা হয়েছে।

আন্তর্জাতিক এয়ারলাইনগুলোও ব্যাপক সমস্যার মুখে পড়েছে। টার্কিশ এয়ারলাইন্সের রিয়াদ থেকে নির্ধারিত চারটি ফ্লাইটের সবগুলোই বাতিল হয়েছে। কাতার এয়ারওয়েজের আটটির মধ্যে তিনটি, ইজিপ্টএয়ারের চারটির মধ্যে দুটি এবং ওমান এয়ারের তিনটি ফ্লাইটের একটি বাতিল হয়েছে। এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস ও এয়ার ইন্ডিয়ার নির্ধারিত ফ্লাইটগুলোও পরিচালিত হয়নি। পাশাপাশি শ্রীলঙ্কান এয়ারলাইন্স, ইয়েমেনিয়া এবং এজেটের একটি করে ফ্লাইট বাতিলের তথ্য পাওয়া গেছে। রিয়াদের পাশাপাশি দুবাই রুটের ফ্লাইট বাতিলের সময়সীমা ক্যাথে প্যাসিফিক ৩১ জানুয়ারি পর্যন্ত বাড়িয়েছে। মধ্যপ্রাচ্যের চলমান উত্তপ্ত পরিস্থিতির কারণে বেশ কিছু মার্কিন ও ইউরোপীয় এয়ারলাইনও এখনো ওই অঞ্চলে ফ্লাইট চলাচল সীমিত রেখেছে।

নিউজটি শেয়ার করুন

হুতিদের হামলায় অচল রিয়াদ বিমানবন্দর, বাতিল শত শত ফ্লাইট

আপডেট সময় : ১০:০৭:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬