ঢাকা ০৩:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেলেন নাভি পিল্লাই রিকশাচালকের ছদ্মবেশে আওয়ামী লীগের সন্ত্রাসীরা: চিফ হুইপ নাটোরে ট্রেনের টিকিট কাটতে গিয়ে প্রতারণার শিকার জার্মান পর্যটক সন্দেহের বশে কাউকে বাংলাদেশি বলে বহিষ্কার নয়: কলকাতা হাইকোর্ট উত্তর ওয়াজিরস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৭ সন্ত্রাসী নিহত খুলনায় ছিনতাইকারীদের হামলায় আহত এসআই, উন্নত চিকিৎসায় ঢাকা প্রেরণ সিরাজগঞ্জে গাছ পরিষ্কারের সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু বাংলাদেশে নতুন বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে আহ্বান প্রধানমন্ত্রীর শাহজালাল বিমানবন্দরে অনিয়মের দায়ে পৌনে দুই লাখ টাকা জরিমানা নিউইয়র্কে দুর্গাপূজার ধুম, টাইমস স্কয়ারে বিশেষ আয়োজন

নাটোরে ট্রেনের টিকিট কাটতে গিয়ে প্রতারণার শিকার জার্মান পর্যটক

  • আপডেট সময় : ০২:৪০:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
  • / 1
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশে প্রথমবারের মতো ভ্রমণে এসে নাটোর রেলওয়ে স্টেশনে প্রতারণার কবলে পড়েছেন জার্মানির নাগরিক কিরিল লেন্ডার উইবার। বুধবার (৭ অক্টোবর) ট্রেনের টিকিট কাটার জন্য এটিএম বুথে টাকা তুলতে যাওয়ার সময় তিনি নিজের একটি ম্যাকবুক ও ক্যামেরা এক ব্যক্তির কাছে রেখে যান। ওই ব্যক্তি নিজেকে রেলওয়ের কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়েছিলেন। তবে টাকা তুলে ফিরে এসে কিরিল দেখেন ওই ব্যক্তি জিনিসপত্রসহ হাওয়া হয়ে গেছেন। পরে তিনি নিশ্চিত হন যে, ওই ব্যক্তি রেলওয়ের কোনো কর্মী নন। পরে এটি বিক্রি করে দেওয়ার আশঙ্কায় ব্যবসায়ীদেরও সতর্ক করা হয়।

ঘটনার পর কিরিল নাটোর থানায় বিষয়টি অবগত করলে পুলিশ তাৎক্ষণিক তৎপরতা শুরু করে। ল্যাপটপে গুরুত্বপূর্ণ তথ্য ও ডেটা থাকায় পর্যটক বর্তমানে বেশ দুশ্চিন্তায় রয়েছেন। কিরিল জানান, পুলিশ তাকে সর্বোচ্চ সহযোগিতা করছে। তিনি বলেন, ‘কাজটি কঠিন হলেও আমরা ধীরে ধীরে সঠিক অবস্থানের কাছাকাছি পৌঁছাচ্ছি। গত কয়েক ঘণ্টা পুলিশ নিশ্চিত অবস্থান শনাক্ত করতে না পারলেও আমার জিনিসপত্র ফিরে পাওয়ার আশা করছি।’ বৃহস্পতিবার (৮ অক্টোবর) নিজের সর্বশেষ পরিস্থিতি জানিয়ে কিরিল বলেন, ‘ল্যাপটপে গুরুত্বপূর্ণ তথ্য ও ডেটা রয়েছে। সর্বশেষ পরিস্থিতি খুব একটা ভালো নয়।’।

রাজশাহী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান জানান, কিরিল নাটোর সদর থানায় জিডি করার পর জেলা পুলিশ ও সান্তাহার জিআরপি যৌথভাবে তদন্ত শুরু করে। বুধবার রাতে পর্যটকের থাকার ও খাওয়ার ব্যবস্থা করেছে পুলিশ। ল্যাপটপে সিম কার্ড না থাকায় সুনির্দিষ্ট অবস্থান ট্র্যাক করা কিছুটা জটিল হয়ে পড়েছে। তবুও পুলিশ রাজশাহীর রেলগেট ও মহিলা কলেজ এলাকায় অভিযান চালায়। এছাড়া স্থানীয় বাসিন্দা, মেস মালিক, শিক্ষার্থী ও ব্যবসায়ীদের বিষয়টি অবহিত করে সতর্ক করা হয়েছে যেন ল্যাপটপটি কেউ কেনাবেচা করতে না পারে। এরপর রেলওয়ে পুলিশ, আরএমপির বোয়ালিয়া থানা, ডিবি ও র‍্যাবের সদস্যরা ওই এলাকায় অভিযান চালান।

তদন্তের ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকাল ৭টা ৪০ মিনিটের দিকে আব্দুলপুর রেলওয়ে স্টেশনের আশেপাশে ল্যাপটপটির সর্বশেষ অবস্থান শনাক্ত হয়। ওই সময়ে তিতুমীর ও বনলতা এক্সপ্রেস ট্রেন সেখানে অবস্থানের তথ্য থাকায় পুলিশ ট্রেন দুটিতে তল্লাশি চালায়। তবে সেখানেও কোনো হদিস পাওয়া যায়নি। পরে রাত ১১টার দিকে পর্যটক রাজশাহীতে আসার পর ল্যাপটপটির অবস্থান মহিলা কলেজের আশপাশে দেখা যায়।

পুলিশ কর্মকর্তা হাফিজুর রহমান আরও জানান, বিদেশি পর্যটক বাংলাদেশের মেহমান হিসেবে আমাদের অতিথি। তার হারানো জিনিসপত্র উদ্ধার করে দ্রুত তাকে ফিরিয়ে দিতে পুলিশের বিভিন্ন ইউনিট নিরলস কাজ করছে। ল্যাপটপটির সঠিক লোকেশন নিশ্চিত হতে পারলে দ্রুত সেটি উদ্ধার করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

নাটোরে ট্রেনের টিকিট কাটতে গিয়ে প্রতারণার শিকার জার্মান পর্যটক

আপডেট সময় : ০২:৪০:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬