ঢাকা ০৩:৫১ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইরানের সঙ্গে স্থায়ী চুক্তিতে আগ্রহী ডোনাল্ড ট্রাম্প ভারতে সামরিক ঘাঁটিতে গুপ্তচরবৃত্তির অভিযোগে বাংলাদেশি যুবক গ্রেপ্তার পাবনায় শিশু পার্কে ধূমপান করায় ৩ যুবকের জরিমানা ২০৩২ সালের মধ্যে রাইকার্স আইল্যান্ড কারাগার বন্ধের ঘোষণা দিলেন মেয়র মামদানি দেশে হাম ও ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু পিসিবির নতুন কেন্দ্রীয় চুক্তিতে নেই রিজওয়ান, মাসুদ ও সাইম তাবেদার রাষ্ট্র করার সাহস কেউ পাবে না: প্রধানমন্ত্রী গার্মেন্টস শ্রমিকদের সম্মানজনক মজুরি ও ৯ দফা দাবি জানাল ঐক্য পরিষদ যথাযথ মর্যাদায় দেশজুড়ে উদযাপিত হলো সশস্ত্র বাহিনী দিবস অ্যাসিডিটি বাড়াতে পারে আপনার দৈনন্দিন সাত অভ্যাস

রিয়াদে আরামকোর তেল শোধনাগারে হুতিদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা

  • আপডেট সময় : ১০:০৩:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬
  • / 26
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সৌদি আরবের রাজধানী রিয়াদের অদূরে অবস্থিত জাতীয় তেল কোম্পানি আরামকোর একটি গুরুত্বপূর্ণ শোধনাগারে হামলার দাবি করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। শনিবার এই স্থাপনায় ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে একযোগে হামলা চালানো হয়, যার ফলে সেখানে আগুনের লেলিহান শিখা ও ধোঁয়ার কুণ্ডলী তৈরি হয়। বর্তমানে দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। তবে এখন পর্যন্ত সৌদি কর্তৃপক্ষ বা আরামকোর পক্ষ থেকে অগ্নিকাণ্ডের কারণ কিংবা ক্ষয়ক্ষতির বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।

হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে এই হামলার দায় স্বীকার করেছেন। তিনি দাবি করেন, রাজধানী সানাসহ ইয়েমেনের হুতি-নিয়ন্ত্রিত বিভিন্ন এলাকায় সৌদি জোটের সাম্প্রতিক বিমান হামলার প্রতিক্রিয়ায় এই পাল্টা পদক্ষেপ নেওয়া হয়েছে। সারি আরও জানান, গত ২৪ ঘণ্টায় সৌদি জোট হুতি-নিয়ন্ত্রিত অঞ্চলে অন্তত ৬০টি বিমান হামলা চালিয়েছে। এদিকে, হুতি-নিয়ন্ত্রিত ইয়েমেনের রাজধানী সানার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সাম্প্রতিক সংঘাত বৃদ্ধি পাওয়ায় সৌদি হামলায় এ পর্যন্ত ৭২ জন নিহত ও ১২৫ জন আহত হয়েছেন।

নিউজটি শেয়ার করুন

রিয়াদে আরামকোর তেল শোধনাগারে হুতিদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা

আপডেট সময় : ১০:০৩:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬