ঢাকা ০৪:৪২ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরে মুরগি নিয়ে বিবাদের জেরে গৃহবধূর মৃত্যু ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেলেন নাভি পিল্লাই রিকশাচালকের ছদ্মবেশে আওয়ামী লীগের সন্ত্রাসীরা: চিফ হুইপ নাটোরে ট্রেনের টিকিট কাটতে গিয়ে প্রতারণার শিকার জার্মান পর্যটক সন্দেহের বশে কাউকে বাংলাদেশি বলে বহিষ্কার নয়: কলকাতা হাইকোর্ট উত্তর ওয়াজিরস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৭ সন্ত্রাসী নিহত খুলনায় ছিনতাইকারীদের হামলায় আহত এসআই, উন্নত চিকিৎসায় ঢাকা প্রেরণ সিরাজগঞ্জে গাছ পরিষ্কারের সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু বাংলাদেশে নতুন বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে আহ্বান প্রধানমন্ত্রীর শাহজালাল বিমানবন্দরে অনিয়মের দায়ে পৌনে দুই লাখ টাকা জরিমানা

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেলেন নাভি পিল্লাই

  • আপডেট সময় : ০৩:৪০:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
  • / 1
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দক্ষিণ আফ্রিকার খ্যাতিমান মানবাধিকার আইনজীবী ও বিচারপতি নাভানেথাম নাভি পিল্লাই ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হয়েছেন। শুক্রবার নরওয়ের রাজধানী অসলোতে নরওয়েজিয়ান নোবেল কমিটি ১২৫তম শান্তি পুরস্কার বিজয়ী হিসেবে আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করে। বৈশ্বিক আইনি কাঠামো শক্তিশালী করা, যুদ্ধাপরাধের বিচার নিশ্চিতকরণ এবং বিশ্বজুড়ে শান্তি প্রতিষ্ঠায় আপসহীন ভূমিকার স্বীকৃতিস্বরূপ তাকে এই সম্মাননা প্রদান করা হয়েছে।

নোবেল কমিটির বিবৃতিতে জানানো হয়, অসাধারণ সাহসিকতা ও সততার সঙ্গে পিল্লাই এক সুসংহত বৈশ্বিক আইনি ব্যবস্থা গড়ে তোলার নেতৃত্ব দিয়েছেন। যুদ্ধাপরাধ, গণহত্যা এবং মানবতাবিরোধী অপরাধের বিচার নিশ্চিতে তার অবদান অনন্য। বর্ণবাদী শাসনামলে ডারবানের এক তামিল পরিবারে জন্ম নেওয়া পিল্লাই তরুণ বয়সে বর্ণবাদবিরোধী আন্দোলনের অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলাসহ অন্যান্য অধিকারকর্মীদের পক্ষে আইনি লড়াইয়ের মাধ্যমে তার বর্ণাঢ্য কর্মজীবন শুরু করেছিলেন।

তার কর্মজীবনের দীর্ঘ পথচলায় তিনি দক্ষিণ আফ্রিকার হাইকোর্টের বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটিআর) এবং আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) বিচারক হিসেবেও তার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একইসঙ্গে তিনি জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার এবং অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড বিষয়ক জাতিসংঘের স্বাধীন আন্তর্জাতিক তদন্ত কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) চলমান গণহত্যা মামলার অন্যতম বিচারক হিসেবে দায়িত্বরত রয়েছেন।

রুয়ান্ডা ট্রাইব্যুনালে বিচারক থাকাকালীন ধর্ষণ ও যৌন সহিংসতাকে গণহত্যার উপাদান ও মানবতাবিরোধী অপরাধ হিসেবে গণ্য করার ক্ষেত্রে তার নেওয়া অবস্থান ঐতিহাসিক নজির হয়ে আছে। এছাড়া ঘৃণাত্মক প্রোপাগান্ডাকে গণহত্যার উসকানি হিসেবে বিচার করার ক্ষেত্রেও তিনি যুগান্তকারী ভূমিকা রেখেছেন। বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে যখন আইনের শাসন চাপের মুখে, তখন পিল্লাইয়ের মতো ব্যক্তিত্বদের আপসহীন অবস্থান বিশ্বের জন্য বড় অনুপ্রেরণা বলে জানিয়েছে নোবেল কমিটি। আলফ্রেড নোবেলের আদর্শ অনুযায়ী আন্তর্জাতিক ভ্রাতৃত্ববোধ ও বিচারিক প্রাতিষ্ঠানিক ভিত্তি শক্তিশালী করতে তার ভূমিকা চিরস্মরণীয় হয়ে থাকবে।

নিউজটি শেয়ার করুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেলেন নাভি পিল্লাই

আপডেট সময় : ০৩:৪০:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬