ঢাকা ০৬:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যুব অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক সানি সারোয়ার বহিষ্কৃত চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু আক্রান্ত কিশোরীর মৃত্যু গঙ্গা পানিবণ্টন চুক্তি নিয়ে ছাড় দেবে না বাংলাদেশ: নাহিদ শাহজালালের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে ৪ প্রতিষ্ঠানের দৌড় ইউরোপে চীনের বাণিজ্যিক দাপট, ঘাটতি দিনে ১০০ কোটি ইউরো ফরিদপুরে মুরগি নিয়ে বিবাদের জেরে গৃহবধূর মৃত্যু ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেলেন নাভি পিল্লাই রিকশাচালকের ছদ্মবেশে আওয়ামী লীগের সন্ত্রাসীরা: চিফ হুইপ নাটোরে ট্রেনের টিকিট কাটতে গিয়ে প্রতারণার শিকার জার্মান পর্যটক সন্দেহের বশে কাউকে বাংলাদেশি বলে বহিষ্কার নয়: কলকাতা হাইকোর্ট

গঙ্গা পানিবণ্টন চুক্তি নিয়ে ছাড় দেবে না বাংলাদেশ: নাহিদ

  • আপডেট সময় : ০৫:৪৫:৫০ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
  • / 0
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম বলেছেন, ভারতের সঙ্গে বিদ্যমান গঙ্গা পানিবণ্টন চুক্তির মেয়াদ চলতি বছরের ডিসেম্বরে শেষ হচ্ছে। আসন্ন নতুন চুক্তিতে বাংলাদেশের পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করার পাশাপাশি অভিন্ন নদী ব্যবস্থাপনায় দেশের অংশীদারত্ব ও অধিকার স্পষ্টভাবে তুলে ধরতে হবে। পানির হিস্যার বিষয়ে বাংলাদেশ সরকার একচুলও ছাড় দেবে না বলে তিনি হুশিয়ারি উচ্চারণ করেন।

বুধবার (৭ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর পলাশী মোড়ে আবরার ফাহাদ স্মৃতি সংসদ আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার সপ্তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত এ সভায় বক্তারা ভারত-বাংলাদেশ সম্পর্ক পুনর্মূল্যায়নের ওপর জোর দেন। নাহিদ ইসলাম বলেন, আবরার ফাহাদ তার জীবদ্দশায় বাংলাদেশের নদ-নদীর পানির ন্যায্য হিস্যার বিষয়টি তুলে ধরেছিলেন। সেই অবস্থানের সাথে সামঞ্জস্য রেখে বর্তমানে ভারত-বাংলাদেশ সম্পর্ককে ন্যায্যতা ও পারস্পরিক সমতার ভিত্তিতে নতুন করে ঢেলে সাজানো প্রয়োজন।

আবরার ফাহাদের স্মৃতিচারণ করে এনসিপি আহ্বায়ক বলেন, আবরার কেবল একজন শিক্ষার্থী ছিলেন না, তার মর্মান্তিক পরিণতি তৎকালীন বিশ্ববিদ্যালয়গুলোতে বিদ্যমান নির্যাতন ও গেস্টরুম সংস্কৃতির ভয়ংকর চিত্র উন্মোচিত করেছিল। সামান্য একটি ফেসবুক পোস্টের কারণে যেভাবে তাকে সারারাত নির্যাতনের পর প্রাণ দিতে হয়েছিল, তা পুরো জাতিকে স্তম্ভিত করে দিয়েছিল।

দেশের স্বার্থ রক্ষায় সরকারের প্রতি আহ্বান জানিয়ে নাহিদ ইসলাম আরও বলেন, শুধু আন্তর্জাতিক পর্যায়ে বৈঠক করা বা বোয়িং বিমান কেনাই যথেষ্ট নয়; বরং সরকারের মূল দায়িত্ব হওয়া উচিত আন্তর্জাতিক চুক্তিতে দেশের স্বার্থ সর্বোচ্চ নিশ্চিত করা। তিনি দাবি করেন, গঙ্গা পানিবণ্টনসহ যাবতীয় আন্তর্জাতিক চুক্তিগুলো জনসমক্ষে এবং জাতীয় সংসদে খোলামেলা আলোচনার মাধ্যমে জনগণের স্বার্থকে প্রধান্য দিয়ে সম্পাদন করতে হবে।

নিউজটি শেয়ার করুন

গঙ্গা পানিবণ্টন চুক্তি নিয়ে ছাড় দেবে না বাংলাদেশ: নাহিদ

আপডেট সময় : ০৫:৪৫:৫০ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬