ঢাকা ১১:১৪ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

অক্টোবরের ৯ দিনেই ডেঙ্গুতে ৫০ জনের মৃত্যু

  • আপডেট সময় : ০৯:৪৮:১০ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
  • / 1
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অক্টোবরের প্রথম নয় দিনে সারাদেশে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক হারে বেড়েছে। চলতি মাসে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট ৫০ জনের প্রাণহানি ঘটেছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও একজনের মৃত্যু হয়েছে, যা নিয়ে চলতি বছরে মোট মৃত্যুর সংখ্যা ২৯৫ জনে পৌঁছেছে। এছাড়া একই সময়ে সারা দেশে নতুন ১ হাজার ৩০০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এখন পর্যন্ত মোট ৯৫ হাজার ৪৫১ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। সবশেষ অক্টোবরের প্রথম ৯ দিনে সারা দেশে ডেঙ্গুতে মোট ৫০ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

সর্বশেষ ২৪ ঘণ্টার তথ্যে দেখা যায়, খুলনা বিভাগে একজনের মৃত্যু হয়েছে। এই সময়ে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৩৪৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া চট্টগ্রাম বিভাগে ৩১৮ জন, খুলনা বিভাগে ২৭৪ জন, বরিশাল বিভাগে ১৪১ জন, রংপুর বিভাগে ৮০ জন, ময়মনসিংহ বিভাগে ৬৯ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৩৬ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৩৫ জন এবং সিলেট বিভাগে ৪ জন ভর্তি হয়েছেন।

চলতি বছরের ১লা জানুয়ারি থেকে এ পর্যন্ত মোট মৃত্যুর পরিসংখ্যানে দেখা যায়, কেবল ঢাকা বিভাগেই সর্বোচ্চ ১৩২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া খুলনা বিভাগে ৬০ জন, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে ২৫ জন করে, ময়মনসিংহ বিভাগে ২৩ জন, রাজশাহী বিভাগে ২১ জন, রংপুর বিভাগে ৬ জন এবং সিলেট বিভাগে ৩ জন মারা গেছেন। উল্লেখ্য, আগস্ট মাসে ডেঙ্গুতে ৪৩ জন এবং সেপ্টেম্বর মাসজুড়ে ১৪৮ জনের মৃত্যু হয়েছিল।

নিউজটি শেয়ার করুন

অক্টোবরের ৯ দিনেই ডেঙ্গুতে ৫০ জনের মৃত্যু

আপডেট সময় : ০৯:৪৮:১০ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬