ঢাকা ০১:২১ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুলিশের হেফাজতে খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রীসহ ৮ পিটিআই নেতা বাংলাদেশসহ ৩১ দেশের কর্মীদের ওপর ইসরাইলি নিষেধাজ্ঞা কার্যকর এয়ার তালা ভেঙে চুয়েটের প্রশাসনিক ভবনে প্রবেশ নতুন উপাচার্যের সৌদিতে হুতিদের হামলা: ঝুঁকিতে বাংলাদেশের বৈদেশিক কর্মসংস্থান এয়ারবাস এ৩৮০: বিলাসবহুল আকাশযাত্রায় তিন এয়ারলাইন্সের ভিন্ন কৌশল রিয়াদের বিমানবন্দরে ফের হামলা, নিহত ১ ও আহত ১১ তৃণমূল থেকে ফুটবলার বাছাই কঠিন কাজ, বললেন কোচ বাটলার রিয়াদের বিমানবন্দরে ফের বিস্ফোরণ, ৪ নম্বর টার্মিনালে আগুন সৌদিতে নির্মাণাধীন ভবনের ব্লক পড়ে বাংলাদেশি শ্রমিকের মৃত্যু শিক্ষার্থীদের সাফল্যের পেছনে বাবা-মায়ের ত্যাগের গল্প অপরিসীম: মাহদী আমিন

বাংলাদেশসহ ৩১ দেশের কর্মীদের ওপর ইসরাইলি নিষেধাজ্ঞা কার্যকর এয়ার

  • আপডেট সময় : ১২:৩১:১৩ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
  • / 0
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কূটনৈতিক সম্পর্ক নেই এমন ৩১টি দেশের পাইলট ও কেবিন ক্রুদের ওপর ইসরাইলের আরোপিত নিষেধাজ্ঞা কার্যকর করেছে এয়ার ফ্রান্স। ফরাসি সংবাদমাধ্যম মিডিয়াপার্টের অনুসন্ধানে উঠে এসেছে যে, এই তালিকার মধ্যে বাংলাদেশও অন্তর্ভুক্ত রয়েছে। ইসরাইলের পরিবহন মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা অনুযায়ী, যেসব দেশের সঙ্গে তেল আবিবের আনুষ্ঠানিক কোনো সম্পর্ক নেই, সেসব দেশের নাগরিক কিংবা দ্বৈত নাগরিকত্ব থাকা কর্মীরা ইসরাইলের আকাশসীমায় প্রবেশ কিংবা সেখানে অবতরণ করতে পারবেন না। ফরাসি সংবাদমাধ্যম মিডিয়াপার্টের এক অনুসন্ধানের বরাতে এ খবর প্রকাশ করেছে মিডল ইস্ট আই।

নিষেধাজ্ঞার তালিকায় বাংলাদেশের পাশাপাশি রয়েছে আফগানিস্তান, আলজেরিয়া, সৌদি আরব, ব্রুনাই, কলম্বিয়া, কোমোরোস, উত্তর কোরিয়া, কিউবা, জিবুতি, ইন্দোনেশিয়া, ইরাক, ইরান, কুয়েত, লেবানন, লিবিয়া, মালয়েশিয়া, মালদ্বীপ, মালি, মৌরিতানিয়া, নিকারাগুয়া, নাইজার, ওমান, পাকিস্তান, কাতার, সোমালিয়া, সুদান, সিরিয়া, তিউনিসিয়া, ভেনিজুয়েলা এবং ইয়েমেন। এর ফলে এসব দেশের দ্বৈত নাগরিকত্ব থাকা ফরাসি কর্মীরাও সরাসরি এই বিধিনিষেধের কবলে পড়েছেন। তবে সংযুক্ত আরব আমিরাত ও মরক্কোর মতো যে দেশগুলো ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করেছে, তাদের কর্মীদের ক্ষেত্রে এই বাধ্যবাধকতা প্রযোজ্য নয়।

এয়ার ফ্রান্স তাদের অভ্যন্তরীণ এক নোটে কর্মীদের স্পষ্টভাবে জানিয়েছে যে, তারা আর ইসরাইলি ফ্লাইটে দায়িত্ব পালনের যোগ্য নন। এছাড়া সব কর্মীকে তাদের দ্বিতীয় জাতীয়তার বিষয়টি প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে এবং এই নিয়ম অমান্য করলে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। গত ৩০শে সেপ্টেম্বর দুবাই-তেল আবিব রুটের ফ্লাইদুবাইয়ের একটি ফ্লাইটের নিয়ন্ত্রণ নিয়ে বেন গুরিয়ন বিমানবন্দরে বিধ্বস্ত করার কথিত চেষ্টার জেরে ১লা অক্টোবর এই কড়াকড়ি আরোপ করে ইসরাইলের পরিবহন মন্ত্রণালয়। এই নির্দেশ অমান্য করলে শাস্তিমূলক ব্যবস্থার মুখোমুখি হতে হবে বলেও সতর্ক করা হয়েছে।

ঘটনার পর থেকেই ইসরাইলি বিমান সংস্থাগুলো তাদের প্রায় আড়াই হাজার পাইলট ও কেবিন ক্রুর অতীত তথ্য যাচাই শুরু করেছে। এদিকে, জাতীয়তার ভিত্তিতে এমন বৈষম্যমূলক পদক্ষেপের কারণে এয়ার ফ্রান্স ফ্রান্সে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে। দেশটির বিভিন্ন রাজনীতিবিদ ও অধিকারকর্মীদের মতে, এটি ফরাসি শ্রম আইন এবং বৈষম্যবিরোধী নীতিমালার চরম লঙ্ঘন, যা প্রতিষ্ঠানটিকে বড় ধরনের আইনি সংকটে ফেলতে পারে। তবে এয়ার ফ্রান্স কোনো আনুষ্ঠানিক বিবৃতি না দিয়ে জানিয়েছে, গন্তব্য দেশের নির্ধারিত নিয়মকানুন মেনে চলতে তারা বাধ্য। ইসরাইলের চ্যানেল ১৩ জানিয়েছে, দেশটির অন্তত একটি বিমান সংস্থা নিজেদের প্রায় আড়াই হাজার পাইলট ও কেবিন ক্রুর অতীত বৃত্তান্ত যাচাই করছে।

নিউজটি শেয়ার করুন

বাংলাদেশসহ ৩১ দেশের কর্মীদের ওপর ইসরাইলি নিষেধাজ্ঞা কার্যকর এয়ার

আপডেট সময় : ১২:৩১:১৩ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬