ঢাকা ০৮:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

১৫১ সদস্যের নতুন কমিটি আনছে এনসিপি

  • আপডেট সময় : ০৮:৪৪:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
  • / 0
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটি ঢেলে সাজানোর প্রক্রিয়া চলছে। পরিকল্পনা অনুযায়ী, দলটির নতুন কেন্দ্রীয় কমিটি হবে ১৫১ সদস্যবিশিষ্ট। এই সাংগঠনিক রদবদলের অংশ হিসেবে আগামী ২৮ ফেব্রুয়ারি কাউন্সিলের তারিখ নির্ধারণ করা হয়েছে, যেখানে নতুন কমিটির বিস্তারিত রূপরেখা চূড়ান্ত করা হবে।

প্রস্তাবিত নতুন কমিটিতে নেতৃত্বের পদগুলোতে গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত পাওয়া গেছে। এতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে নাসীরুদ্দীন পাটওয়ারী ও হাসনাত আবদুল্লাহ এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে সারজিস আলম ও আসিফ মাহমুদকে রাখার পরিকল্পনা নেওয়া হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় কমিটির আকার ও পদবিন্যাসে পরিবর্তনের পাশাপাশি সাংগঠনিক কাঠামোতেও বড় ধরনের কাটছাঁট আসছে। এর মধ্যে উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়কের পদগুলো বাদ দেওয়ার উদ্যোগ নিয়েছে দলটি। কাউন্সিলের মাধ্যমে এই নতুন সাংগঠনিক কাঠামো বাস্তবায়নের মধ্য দিয়ে এনসিপি তাদের পরবর্তী রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করবে। দলীয় সূত্র এরই মধ্যে বিষয়টি নিশ্চিত করেছে।

নিউজটি শেয়ার করুন

১৫১ সদস্যের নতুন কমিটি আনছে এনসিপি

আপডেট সময় : ০৮:৪৪:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬