ঢাকা ০১:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

নওগাঁয় বাসে ৬৪০ গ্রাম হেরোইনসহ আটক ১

  • আপডেট সময় : ১০:৩৭:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
  • / 7
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নওগাঁর পোরশা উপজেলার কাপালির মোড় এলাকায় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ৬৪০ গ্রাম হেরোইনসহ মনিরুল ইসলাম (২৮) নামে একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক মনিরুল নওগাঁর সাপাহার উপজেলার ডাঙ্গাপাড়া গ্রামের মৃত আফসার আলীর ছেলে। বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ১৬ বিজিবি এই অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা যায়, নওগাঁ ব্যাটালিয়নের অধিনায়কের নির্দেশনায় সহকারী পরিচালক মো. দেলোয়ার হোসেনের নেতৃত্বে নীতপুর বিওপির একটি বিশেষ টহল দল এই অভিযানে অংশ নেয়। এসময় সোনারতরী পরিবহনের ওই বাসে তল্লাশি চালিয়ে মাদকসহ মনিরুলকে আটক করা হয়। বর্তমানে তার বিরুদ্ধে পোরশা থানায় মামলা দায়েরের আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। সকল আনুষ্ঠানিকতা শেষে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হবে।

নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম জানিয়েছেন, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে চোরাচালান, মাদক পাচার এবং অবৈধ সীমান্ত পারাপার রোধে তাদের নিয়মিত টহল ও অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

নওগাঁয় বাসে ৬৪০ গ্রাম হেরোইনসহ আটক ১

আপডেট সময় : ১০:৩৭:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬