ঢাকা ১২:১০ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির সামনে দ্বিমুখী বড় চ্যালেঞ্জ টঙ্গীর ড্রাগ ইন্টারন্যাশনাল কারখানায় আগুন হুতিদের বিরুদ্ধে ইসরায়েলি সামরিক প্রস্তাব প্রত্যাখ্যান সৌদি আরবের দিল্লির যন্তর-মন্তরে বিক্ষোভ: পুলিশের বাধা ভেঙে আটক সিজেপি নেতারা জেএফকে বিমানবন্দরে ড. মুহাম্মদ ইউনূসকে হয়রানির তীব্র নিন্দা জানাল অক্সিজেন ত্রুটি: মালয়েশিয়া এয়ারলাইনসের ফ্লাইট থেকে ৭৮ যাত্রী বাদ ইরানের সক্ষমতা ও স্থায়িত্ব বুঝতে ভুল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি ১৫১ সদস্যের নতুন কমিটি আনছে এনসিপি চুয়েটে অবরুদ্ধ ভিসিকে উদ্ধার করল জেলা প্রশাসন ও পুলিশ চাটমোহরে জমি দখলের অভিযোগ, সংবাদ সম্মেলনে প্রতিকার দাবি

টঙ্গীর ড্রাগ ইন্টারন্যাশনাল কারখানায় আগুন

  • আপডেট সময় : ১১:১৪:৩১ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
  • / 3
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাজীপুরের টঙ্গী বেক্সিমকো রোড এলাকায় অবস্থিত ড্রাগ ইন্টারন্যাশনাল নামক একটি ওষুধ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার সকাল ১০টা ২০ মিনিটের দিকে চারতলা বিশিষ্ট ভবনটির চারতলায় আগুনের সূত্রপাত হয়। দ্রুতই সেই আগুন কারখানার ওষুধ তৈরির কাঁচামাল রাখার গুদামসহ সংলগ্ন এলাকায় ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ আরও জোরদার করতে ফায়ার সার্ভিসের অতিরিক্ত আরও ৮টি ইউনিটকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা শাহীন আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, বর্তমানে আগুন নেভাতে মোট ১১টি ইউনিট সম্মিলিতভাবে কাজ করে যাচ্ছে। তবে এখন পর্যন্ত অগ্নিকাণ্ডের নির্দিষ্ট কোনো কারণ জানা যায়নি এবং কোনো হতাহতের সংবাদও পাওয়া যায়নি। ঘটনাস্থলে যাচ্ছে ফায়ার সার্ভিসের আরো ৮ ইউনিট। তবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ তাৎক্ষণিকভাবে তিনি জানাতে পারেননি।

নিউজটি শেয়ার করুন

টঙ্গীর ড্রাগ ইন্টারন্যাশনাল কারখানায় আগুন

আপডেট সময় : ১১:১৪:৩১ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬