ঢাকা ১০:০৩ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুড়িগ্রামে ডিবি পরিচয়ে প্রতারণা, ভুয়া পুলিশ সদস্য আটক টানা ছয় ম্যাচ জয়হীন ম্যানচেস্টার ইউনাইটেড হাজং ভাষার সুরক্ষায় বই প্রকাশ করলেন ডেপুটি স্পিকার কায়সার শেরেবাংলা নগরে সরছে সচিবালয়, মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন কক্সবাজার বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের প্রথম ব্যবহার ইউএস-বাংলার বিএনপির সঙ্গে থাকলেও জামায়াতের মনে আওয়ামী লীগ: রিজভী নারায়ণগঞ্জে ভোরে ছিনতাইয়ের কবলে সাংবাদিক ও তার মেয়ে মক্কায় দুই বাংলাদেশির দণ্ডাদেশ: সৌদি রাষ্ট্রদূতকে তলব করল সরকার দুই বছরে সব বিশ্ববিদ্যালয়ে সমন্বিত ডিজিটাল নেটওয়ার্ক গড়বে ইউজিসি নেত্রকোণায় সাংবাদিক লুৎফুজ্জামান ফকির আলিফ মামলার অগ্রগতি

কুড়িগ্রামে ডিবি পরিচয়ে প্রতারণা, ভুয়া পুলিশ সদস্য আটক

  • আপডেট সময় : ০৯:৫৪:০১ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
  • / 2
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ডিবি পুলিশ সেজে প্রতারণার অভিযোগে মমিনুল ইসলাম (২৯) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার সদর ইউনিয়নের বাগভাণ্ডার সোনাতলী এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক মমিনুল ওই এলাকার শফিকুল ইসলামের ছেলে। ডিবি পুলিশ পরিচয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন অপকর্ম ও প্রতারণা করে আসছিলেন তিনি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মমিনুল নিজেকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে নিয়মিত অর্থ হাতিয়ে নিতেন। নিরীহ মানুষকে মাদক মামলা কিংবা নারী ও শিশু নির্যাতন মামলার আসামি করার ভয় দেখিয়ে তিনি জিম্মি করতেন। এর আগেও তার বিরুদ্ধে ভূরুঙ্গামারী থানায় চুরির মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মুনতাসির মামুন মুন বলেন, ডিবি পুলিশ পরিচয় দিয়ে এক বৃদ্ধকে ভয় দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়ার সময় মমিনুলকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

কুড়িগ্রামে ডিবি পরিচয়ে প্রতারণা, ভুয়া পুলিশ সদস্য আটক

আপডেট সময় : ০৯:৫৪:০১ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬