ঢাকা ১০:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অনূর্ধ্ব-১৫ ফুটবল বিশ্বকাপ: গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য বাংলাদেশের তিন রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এমডিদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল পেকুয়ায় নানাবাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৮৫১ পাখির ধাক্কায় ক্ষতিগ্রস্ত এমিরেটস ফ্লাইট, দিল্লিতে ভোগান্তিতে যাত্রীরা ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা গ্রেপ্তার ববি হাজ্জাজ |: প্রাথমিক শিক্ষার সংস্কারে পাঁচ বিষয়ে অগ্রাধিকার দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় সৌদির কাছে ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ লোহাগড়ায় পূজামণ্ডপে প্রধানমন্ত্রীর উপহারের শাড়ি ও চাল বিতরণ ইশরাক: জমি দখল বা চাঁদাবাজি নয়, মাদক নির্মূলে গিয়েছিলাম

অনূর্ধ্ব-১৫ ফুটবল বিশ্বকাপ: গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য বাংলাদেশের

  • আপডেট সময় : ১০:২৮:৩১ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
  • / 2
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজারবাইজানে আগামী ২৪ থেকে ৩০ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যাল। বিশ্বের ছয়টি মহাদেশের ১৮৯টি দেশ মোট ৩২টি গ্রুপে বিভক্ত হয়ে এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। টুর্নামেন্টের ‘জি’ গ্রুপে জায়গা পাওয়া বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে রয়েছে ওয়েলস, পর্তুগাল, বুরুন্ডি, ইন্দোনেশিয়া ও ফিজি। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, প্রতিটি গ্রুপের চ্যাম্পিয়ন দল সরাসরি নকআউট পর্বে খেলার যোগ্যতা অর্জন করবে; চ্যাম্পিয়ন হতে ব্যর্থ হলে দলগুলোকে প্লেট পর্যায়ে খেলতে হবে। আগামী ২৫ ও ২৬ অক্টোবর গ্রুপ পর্বের লড়াইয়ে বাংলাদেশ প্রতিদিন দুটি করে মোট চারটি ম্যাচ খেলবে। এই প্রতিটি ম্যাচ হবে ৪০ মিনিটের, যেখানে ২০ মিনিট করে দুই অর্ধ খেলা হবে এবং প্রতিটি দল আটজন করে খেলোয়াড় মাঠে নামাতে পারবে।

বিশ্বকাপ মিশন শুরুর আগে আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ দলের অধিনায়ক ফাহিম হাসান জানান, তাদের প্রাথমিক লক্ষ্য গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া। গ্রুপে শক্তিশালী পর্তুগাল ও ওয়েলস থাকলেও তাদের বিপক্ষে ভালো ফুটবল খেলতে দল মানসিকভাবে প্রস্তুত। ফাহিম বলেন, প্রস্তুতি বেশ ভালো হয়েছে এবং তারা মাঠে নিজেদের সেরাটা দিয়ে লড়াই করবে। দলের কোচ আকবর হোসেন রিদন জানান, একদিনে দুটি করে ম্যাচ খেলার ধকল সামলাতে প্রায় তিন মাস ধরে কঠোর অনুশীলন করেছেন তারা। সেই অনুযায়ী খেলোয়াড়দের প্রস্তুত করা হয়েছে।

এদিকে, বিশ্বকাপগামী দলকে অনুপ্রাণিত করতে বাফুফে ভবনে আকস্মিকভাবে উপস্থিত হন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। জাতীয় ফুটবল দলের সাবেক এই সফল অধিনায়ক তরুণদের উদ্দেশ্যে বলেন, তিনিও একদিন তাদের মতোই খেলোয়াড় ছিলেন এবং এভাবেই এগিয়ে এসেছেন। তিনি আরও যোগ করেন, পর্তুগাল বা ওয়েলসের মতো দলের বিপক্ষে খেলার এই অভিজ্ঞতা তাদের জন্য বড় সুযোগ। এ সময় দলের অধিনায়ক ফাহিম প্রতিমন্ত্রীর কাছে মানসম্মত বুটের দাবি জানান। দলের খেলোয়াড়দের জন্য বুট এবং দুই গোলরক্ষকের জন্য উন্নত মানের গ্লাভস উপহার দেওয়ার তাৎক্ষণিক ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। অনূর্ধ্ব-১৫ দলের খেলোয়াড়দের উদ্দেশে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘তোমাদের মতো আমিও এরকম চেয়ারে বসতাম।

নিউজটি শেয়ার করুন

অনূর্ধ্ব-১৫ ফুটবল বিশ্বকাপ: গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য বাংলাদেশের

আপডেট সময় : ১০:২৮:৩১ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬