ঢাকা ০৫:২১ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চৌদ্দগ্রামে বিজিবির অভিযানে প্রায় ৩৯ লাখ টাকার ভারতীয় শাড়ি রাষ্ট্রদূত দাউদ আলীকে ফেরানো মন্ত্রণালয়ের নিজস্ব সিদ্ধান্ত: শামা ওবায়েদ জাপান সফরে তারেক রহমান: অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা পুলিশ বল প্রয়োগে ফ্যাসিবাদী, না করলে দুর্বল: আইজিপি ফেনীর ফাজিলপুরবাসীর দাবী আলহাজ্ব মাওলানা নুরুল আমিনকে বিএনপির মনোনয়ন দেয়া হোক সংবিধান সংশোধন কমিটির নবম বৈঠক: প্রাধান্য পাচ্ছে জুলাই সনদ একাত্তরের ভূমিকার কারণেই আ. লীগের সমর্থন চায় জামায়াত: রিজভী ইতালির আট শহরে বিক্ষোভ: কঠোর নিরাপত্তা ও ড্রোন নজরদারি কানাডায় অভিবাসন জালিয়াতি: ৫ বাংলাদেশির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

চৌদ্দগ্রামে বিজিবির অভিযানে প্রায় ৩৯ লাখ টাকার ভারতীয় শাড়ি

  • আপডেট সময় : ০৫:২০:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
  • / 0
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লার চৌদ্দগ্রাম সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (২৪ অক্টোবর) ভোরে উপজেলার সোনাপুর এলাকায় কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)-এর আমানগণ্ডা বিওপির একটি বিশেষ টহলদল এই অভিযান পরিচালনা করে। উদ্ধার করা এসব শাড়ির আনুমানিক বাজারমূল্য ৩৮ লাখ ৮৭ হাজার টাকা। কুমিল্লার চৌদ্দগ্রাম সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ৩৯ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি জানায়, সীমান্ত দিয়ে চোরাচালান রোধে তাদের নিয়মিত মাদক ও চোরাচালানবিরোধী টহলের অংশ হিসেবে ভোর সাড়ে ৫টার দিকে এই অভিযান চালানো হয়। গোপন তথ্যের ভিত্তিতে সীমান্ত থেকে বাংলাদেশের অভ্যন্তরে সোনাপুর এলাকায় অভিযানটি পরিচালিত হয়।

কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল মীর আলী এজাজ জানান, উদ্ধার হওয়া শাড়িগুলো সরকারি বিধি অনুযায়ী কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। চোরাচালানের বিরুদ্ধে বিজিবির এ ধরনের কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলেও সংশ্লিষ্ট সূত্রগুলো নিশ্চিত করেছে।

নিউজটি শেয়ার করুন

চৌদ্দগ্রামে বিজিবির অভিযানে প্রায় ৩৯ লাখ টাকার ভারতীয় শাড়ি

আপডেট সময় : ০৫:২০:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬