ঢাকা ১২:০৫ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফ্রান্সের বিক্ষোভে স্পাইডারম্যানসহ নামলেন সুপারহিরোর সাজে প্রতিবাদকারীরা নেতানিয়াহুর ব্যর্থতা তদন্তের দাবিতে উত্তাল তেল আবিব, পথে লাখো মানুষ দুই মাসের সর্বোচ্চ দরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম চুক্তি না হলে রোববারই ইরানে হামলার ইঙ্গিত দিলেন ট্রাম্প চার দিনের সফরে জাপানের উদ্দেশ্যে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী দাম্মাম বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় অগ্নিনির্বাপণে গিয়ে কর্মীর মৃত্যু সৌদিতে দুই বাংলাদেশির দণ্ড কার্যকর নিয়ে স্পষ্টীকরণ চাইল ঢাকা অ্যাস্টন ভিলার কাছে হেরে জয়ের রথ থামল ম্যানচেস্টার সিটির ইরানের পক্ষ থেকে মার্কিন কর্মকর্তা ও নাগরিকদের হত্যার ষড়যন্ত্রের তথ্য দিয়েছে গোয়েন্দা সংস্থা মধ্যপ্রাচ্য অস্থিরতায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় লাফ

ফ্রান্সের বিক্ষোভে স্পাইডারম্যানসহ নামলেন সুপারহিরোর সাজে প্রতিবাদকারীরা

  • আপডেট সময় : ১২:০৩:২৭ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
  • / 0
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফ্রান্সজুড়ে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং শিক্ষা খাতে বাজেট ছাঁটাইয়ের প্রতিবাদে লাখো মানুষ রাস্তায় নেমে এসেছেন। দেশটিতে চলমান এই উত্তাল আন্দোলনের মধ্যে এক অভিনব দৃশ্য দেখা গেছে—বিক্ষোভের মাঝে হাজির হয়েছেন স্পাইডারম্যান, ব্ল্যাক প্যান্থার, ক্যাপ্টেন আমেরিকা, সুপারম্যান ও ডেডপুলের মতো জনপ্রিয় সব সুপারহিরোর সাজে সজ্জিত ব্যক্তিরা। কয়েক সপ্তাহ ধরে চলা এই বিক্ষোভের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা ব্যাপক আলোচনার জন্ম দেয়।

বিভিন্ন ফুটেজে দেখা যায়, পুলিশের জলকামান ও কাঁদানে গ্যাসের তোয়াক্কা না করে সুপারহিরোর পোশাকে সজ্জিত ব্যক্তিরা পুরো ঘটনার ভিডিও ধারণ করছেন। অনেক ক্ষেত্রে মার্ভেলের ‘অ্যাভেঞ্জার্স’ যেন বাস্তবেই রাস্তায় নেমে এসেছে বলে মনে হয়েছে। প্যারিসের বিভিন্ন প্রতিবাদস্থলে ব্ল্যাক প্যান্থার ও ক্যাপ্টেন আমেরিকার বেশধারী ব্যক্তিদের নানা কসরত প্রদর্শন করতে দেখা গেছে। তাদের ঘিরে থাকা বিক্ষোভকারীরা স্লোগান দিচ্ছেন এবং একে অপরের মনোবল বৃদ্ধিতে কাজ করছেন, যেখানে নিরাপত্তাকর্মীরা পুরো এলাকা ঘিরে রেখেছেন। এর আগে ব্যাটম্যান ও নেপোলিয়ন বোনাপার্টের সাজেও বিক্ষোভকারীদের অংশ নিতে দেখা গিয়েছিল।

বিক্ষোভকারীদের নিজস্ব সুরক্ষায় বিশেষ প্রস্তুতির ছাপও স্পষ্ট। পুলিশের লাঠিচার্জ কিংবা কাঁদানে গ্যাসের শেল থেকে বাঁচতে অধিকাংশ বিক্ষোভকারী মুখে মাস্ক, চোখে গগলস এবং মাথায় হেলমেট ব্যবহার করছেন। তাদের এসব সরঞ্জাম ব্যবহারের মূল লক্ষ্য পুলিশের অ্যাকশন থেকে নিজেদের নিরাপদ রাখা বলে ধারণা করা হচ্ছে।

চলমান এই সহিংস বিক্ষোভে প্রায় ৪ লাখ মানুষ রাজপথে নেমে এসেছেন এবং এখন পর্যন্ত প্রায় ১ হাজার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সরকার দেশজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। ফ্রান্সের পাশাপাশি ইতালি, আলবেনিয়া, স্পেন ও পর্তুগালের মতো ইউরোপের অন্যান্য দেশেও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং বিভিন্ন সংকট নিয়ে একই ধরনের বিক্ষোভ ছড়িয়ে পড়ছে।

নিউজটি শেয়ার করুন

ফ্রান্সের বিক্ষোভে স্পাইডারম্যানসহ নামলেন সুপারহিরোর সাজে প্রতিবাদকারীরা

আপডেট সময় : ১২:০৩:২৭ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬