ঢাকা ০৪:৩১ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইরানের সঙ্গে স্থায়ী চুক্তিতে আগ্রহী ডোনাল্ড ট্রাম্প ভারতে সামরিক ঘাঁটিতে গুপ্তচরবৃত্তির অভিযোগে বাংলাদেশি যুবক গ্রেপ্তার পাবনায় শিশু পার্কে ধূমপান করায় ৩ যুবকের জরিমানা ২০৩২ সালের মধ্যে রাইকার্স আইল্যান্ড কারাগার বন্ধের ঘোষণা দিলেন মেয়র মামদানি দেশে হাম ও ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু পিসিবির নতুন কেন্দ্রীয় চুক্তিতে নেই রিজওয়ান, মাসুদ ও সাইম তাবেদার রাষ্ট্র করার সাহস কেউ পাবে না: প্রধানমন্ত্রী গার্মেন্টস শ্রমিকদের সম্মানজনক মজুরি ও ৯ দফা দাবি জানাল ঐক্য পরিষদ যথাযথ মর্যাদায় দেশজুড়ে উদযাপিত হলো সশস্ত্র বাহিনী দিবস অ্যাসিডিটি বাড়াতে পারে আপনার দৈনন্দিন সাত অভ্যাস

ফিলিপাইনে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, প্রাণ হারালেন চার পাইলট

  • আপডেট সময় : ০৫:৪৭:২৫ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
  • / 20
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফিলিপাইনে প্রশিক্ষণ চলাকালীন সামরিক বাহিনীর দুটি বিমানের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। দেশটির বিমান বাহিনীর তথ্য অনুযায়ী, ২৩ অক্টোবর শুক্রবার বিকেলে ম্যানিলার দক্ষিণে অবস্থিত ফার্নান্দো বিমানঘাঁটির আকাশসীমায় এই দুর্ঘটনা ঘটে। এসএফ-২৬০ মডেলের একক প্রপেলারযুক্ত বিমান দুটি ঘাঁটির সীমানার ভেতরেই আছড়ে পড়ে, এতে চারজন পাইলট ঘটনাস্থলেই প্রাণ হারান।

বিমান বাহিনীর মুখপাত্র কর্নেল আলভিন ক্যাপিনগুইয়ান এক বিবৃতিতে নিশ্চিত করেছেন যে, দুর্ঘটনা পরবর্তী সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বর্তমানে ফিলিপাইন বিমান বাহিনীর এসএফ-২৬০ মডেলের সব বিমানের উড্ডয়ন কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। এর আগে চলতি বছরের মে মাসে উত্তর ফিলিপাইনের বেঙ্গুয়েত প্রদেশে প্রশিক্ষণের সময় এসএফ-২৬০ মডেলের আরেকটি বিমান বিধ্বস্ত হয়েছিল। ওই দুর্ঘটনায় দুই সামরিক পাইলট নিহত হয়েছিলেন।

নিউজটি শেয়ার করুন

ফিলিপাইনে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, প্রাণ হারালেন চার পাইলট

আপডেট সময় : ০৫:৪৭:২৫ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬