ঢাকা ০১:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইরানে হামলা নিয়ে ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সৌদি রুটে ১৪৪ ফ্লাইট বাতিল: চরম ভোগান্তিতে হাজারো যাত্রী মার্কিন কর্মকর্তাদের ওপর হামলার ছক, নিরাপত্তা জোরদার করল ওয়াশিংটন ফ্রান্সের বিক্ষোভে স্পাইডারম্যানসহ নামলেন সুপারহিরোর সাজে প্রতিবাদকারীরা নেতানিয়াহুর ব্যর্থতা তদন্তের দাবিতে উত্তাল তেল আবিব, পথে লাখো মানুষ দুই মাসের সর্বোচ্চ দরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম চুক্তি না হলে রোববারই ইরানে হামলার ইঙ্গিত দিলেন ট্রাম্প চার দিনের সফরে জাপানের উদ্দেশ্যে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী দাম্মাম বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় অগ্নিনির্বাপণে গিয়ে কর্মীর মৃত্যু সৌদিতে দুই বাংলাদেশির দণ্ড কার্যকর নিয়ে স্পষ্টীকরণ চাইল ঢাকা

ইরানে হামলা নিয়ে ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প

  • আপডেট সময় : ০১:২০:০৮ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
  • / 1
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইরানের ওপর নতুন করে সামরিক হামলার পরিকল্পনা বিবেচনা করছে মার্কিন প্রশাসন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ওয়াশিংটন যেকোনো সময়, এমনকি রবিবারও (২৫ অক্টোবর) ইরানে সামরিক হামলা চালাতে পারে। তবে যুদ্ধের পাশাপাশি তেহরানের সঙ্গে বড় ধরনের একটি চুক্তিতে পৌঁছানোর সম্ভাবনাও খোলা রেখেছেন তিনি। শনিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সম্ভাব্য এ হামলার বিষয়ে প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, আমরা বিষয়টি নিয়ে ভাবছি, হয়তো রবিবারই হতে পারে। এসময় তিনি সাংবাদিকদের পাল্টা প্রশ্ন করেন, আপনারা কি সত্যিই মনে করেন, আমি আপনাদের বলে দেব যে আমি এটা করতে যাচ্ছি কি না? তবে যেভাবেই হোক, যুক্তরাষ্ট্র জয়ী হবে বলে দাবি করেন তিনি।

মার্কিন প্রেসিডেন্টের ভাষ্যমতে, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় পৌঁছালে ইরান সামরিক পদক্ষেপ এড়াতে পারে। ট্রাম্প দাবি করেন, ইরান নিজেই একটি চুক্তি করতে আগ্রহী। তবে সেই চুক্তির শর্ত তারা কতটা মেনে চলবে, তা নিয়ে সংশয় রয়েছে। তার মূল লক্ষ্য হলো ইরানকে পরমাণু অস্ত্র তৈরি থেকে বিরত রাখা। এর আগে বি-২ বোমারু বিমান দিয়ে চালানো মার্কিন অভিযানগুলো দীর্ঘমেয়াদি সমাধানের নিশ্চয়তা দিতে পারেনি উল্লেখ করে ট্রাম্প বলেন, তিনি এই সমস্যার স্থায়ী সমাধান চান। তিনি আরও বলেন, আমাকে এটি স্থায়ীভাবে সমাধান করতেই হবে; আর ঠিক সেই কারণেই আমি এই পথে হাঁটছি। এটাই একমাত্র কারণ, যার জন্য আমি এটি করছি।’।

সংবাদ সম্মেলনে ট্রাম্প দাবি করেন যে, বর্তমান উত্তেজনার মধ্যেও হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহনের পরিমাণ আগের তুলনায় বৃদ্ধি পেয়েছে।

যদিও এই দাবির সপক্ষে তিনি কোনো নির্দিষ্ট পরিসংখ্যান বা তথ্য দেননি। ইরানের বিরুদ্ধে শেষ পর্যন্ত সামরিক ব্যবস্থা নেওয়া হবে নাকি আলোচনার মাধ্যমে সমঝোতা হবে, সে বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানাননি তিনি। ট্রাম্পের ভাষ্য, বিষয়টি শেষ করে দিতে হতে পারে, অথবা তেহরান চুক্তিতে পৌঁছাতে পারে। তবে পরিস্থিতি যেদিকেই যাক না কেন, শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের জয় হবে বলেই তিনি দৃঢ়প্রত্যয়ী। এই সংকটপূর্ণ মুহূর্তে ট্রাম্পের বক্তব্য মধ্যপ্রাচ্যে নতুন করে সামরিক উত্তেজনার আশঙ্কা তৈরি করেছে, যদিও একই সঙ্গে আলোচনার পথটিও পুরোপুরি বন্ধ হয়নি। সূত্র: আল জাজিরা, আনাদোলু এজেন্সি।

নিউজটি শেয়ার করুন

ইরানে হামলা নিয়ে ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প

আপডেট সময় : ০১:২০:০৮ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬