ঢাকা ১২:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পেন্টাগনের প্রধান সামরিক পরিকল্পনাবিদকে বরখাস্ত করলেন পিট হেগসেথ তুরাগ নদ থেকে উদ্ধার বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার নিথর দেহ তুরাগ নদীতে উদ্ধার বিমান বাহিনীর সাবেক কর্মকর্তার পরিচয় শনাক্ত গণশুনানি শুরু, এলপিজির দাম পরিবর্তনের প্রস্তাব নিয়ে টোকিওর আদলে ঢাকাকে পরিচ্ছন্ন করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান সৌদিতে ফ্লাইট বাতিল: এয়ারলাইন ও ট্রাভেল খাতে ১০০ কোটি টাকা ক্ষতি উখিয়ায় গভীর নলকূপের অগ্নিকাণ্ড: ৪০ ঘণ্টাতেও জ্বলছে গ্যাসের শিখা নবায়নযোগ্য জ্বালানি নিশ্চিত করে টেকসই অর্থনীতির রূপকল্পে বুয়েটে উৎসব জাপান সফরে চার সমঝোতা স্মারকসহ একাধিক চুক্তিতে সই বাংলাদেশের পাবনায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ হারালেন কৃষি কর্মকর্তা

পেন্টাগনের প্রধান সামরিক পরিকল্পনাবিদকে বরখাস্ত করলেন পিট হেগসেথ

  • আপডেট সময় : ১২:১২:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
  • / 0
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ লেফটেন্যান্ট জেনারেল ব্রেট সিলভিয়াকে তার পদ থেকে বরখাস্ত করেছেন। সিলভিয়া মার্কিন সামরিক বাহিনীর জয়েন্ট স্টাফে কৌশল, পরিকল্পনা ও নীতিবিষয়ক পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন এবং সামরিক পরিকল্পনা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেন। এর আগে প্রতিরক্ষামন্ত্রী একই ধরনের পদক্ষেপে লেফটেন্যান্ট জেনারেল জোসেফ ম্যাকগিকেও অবসরে যেতে বাধ্য করেছিলেন।

ব্রেট সিলভিয়ার বরখাস্ত হওয়ার সুনির্দিষ্ট কোনো কারণ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। তবে এমন সময়ে এই পরিবর্তনের ঘটনা ঘটল, যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সম্ভাব্য নতুন সামরিক অভিযান পরিচালনার বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করছেন।

বিষয়টি নিয়ে মার্কিন জয়েন্ট স্টাফের এক মুখপাত্র আলজাজিরাকে জানান, দেশের জন্য ব্রেট সিলভিয়ার ৩২ বছরের সম্মানজনক সেবার জন্য তার এবং তার পরিবারের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়েছে। একইসঙ্গে তার পরবর্তী জীবনের জন্য শুভকামনা প্রকাশ করেছে জয়েন্ট স্টাফ কর্তৃপক্ষ।

নিউজটি শেয়ার করুন

পেন্টাগনের প্রধান সামরিক পরিকল্পনাবিদকে বরখাস্ত করলেন পিট হেগসেথ

আপডেট সময় : ১২:১২:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬