নালিতাবাড়ীতে ৩ কোটির পিসি গার্ডার ব্রিজের উদ্বোধন করলেন এমপি ফাহিম
- আপডেট সময় : ০৭:১৫:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
- / 4
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পশ্চিম সন্নাসীভিটা এলাকায় নবনির্মিত একটি পিসি গার্ডার ব্রিজের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রকৌশলী মোহাম্মদ ফাহিম চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ব্রিজটির উদ্বোধন করেন। প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ময়মনসিংহ অঞ্চলের পল্লী উন্নয়ন অবকাঠামো প্রকল্পের অধীনে এই স্থাপনাটি নির্মাণ করা হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি’র ময়মনসিংহ অঞ্চল পল্লী উন্নয়ন অবকাঠামো প্রকল্পের অধীনে জেলার নালিতাবাড়ী উপজেলার পশ্চিম সন্নাসীভিটা এলাকায় নির্মিত ব্রিজটি বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল মালেক, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মো. মাহমুদুল আশরাফ এবং উপজেলা প্রকৌশলী মো. শরাফ উদ্দিনসহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন। ব্রিজটি চালুর ফলে দক্ষিণ সন্নাসীভিটাসহ পার্শ্ববর্তী কয়েকটি এলাকার মানুষের দীর্ঘদিনের যাতায়াত দুর্ভোগ লাঘব হবে বলে আশা করা হচ্ছে। এছাড়া চেল্লাখালী নদীতে পাহাড়ি ঢলের সময় পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করতে এই ব্রিজটি কার্যকর ভূমিকা রাখবে, যা এলাকাটিকে বন্যার কবল থেকে রক্ষা করবে। উদ্বোধনের পর এমপি ফাহিম চৌধুরী ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অর্থায়নে পরিচালিত উপজেলার বেশ কিছু চলমান উন্নয়ন প্রকল্প সরেজমিন পরিদর্শন করেন। এছাড়াও উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের চেল্লাখালী নদীতে পাহাড়ি ঢলের বন্যা দেখা দিলে নদী উপচে বা বাঁধ ভেঙে প্লাবিত বন্যার পানি সহজেই এ ব্রিজরে নিচ দিয়ে দ্রুত চলে যাবে। এতে এলাকাটি বন্যার কবল থেকে অনেকটা রেহাই পাবে।
























