ঢাকা ০৩:১১ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রানওয়ে সংস্কারে এক মাস বন্ধ ইতালির নেপলস আন্তর্জাতিক বিমানবন্দর সুনামগঞ্জে পুলিশের ওপর হামলা: ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ৮ শেখ হাসিনাসহ ৮৪ জনকে অব্যাহতি দিয়ে পুলিশের চূড়ান্ত প্রতিবেদন গাজীপুরে বেতন বাড়ানোর দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, পুলিশ বক্সে আগুন জীবনযাত্রার ব্যয় ও শিক্ষাসংকট নিয়ে ফের বিক্ষোভে উত্তাল ফ্রান্স ইরানের নতুন লক্ষ্যবস্তুর তালিকায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের গুরুত্বপূর্ণ স্থাপনা গাজীপুরে পোশাক শ্রমিকদের মহাসড়ক অবরোধ: মোতায়েন ৫ প্লাটুন বিজিবি যুবসমাজই দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ: রাষ্ট্রপতি রাজধানীর বনানী থেকে গ্রেপ্তার অবসরপ্রাপ্ত মেজর খন্দকার আব্দুল হাফিজ ডব্লিউটিসি ফাইনাল খেলতে বাংলাদেশের সামনে কঠিন সমীকরণ

বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় উল্লম্ফন

  • আপডেট সময় : ১০:০৯:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
  • / 16
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির অবনতি ও ভূ-রাজনৈতিক উত্তেজনার আঁচ লেগেছে বিশ্ব জ্বালানি বাজারে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম গত ছয় মাসের তুলনায় সর্বোচ্চ পর্যায়ে উঠে এসেছে। বিনিয়োগকারীদের মধ্যে যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার আতঙ্ক ছড়িয়ে পড়ায় এই আকস্মিক মূল্যবৃদ্ধি দেখা দিয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর ইরান যুদ্ধ আরও ভয়াবহ রূপ নিতে পারে—এমন আশঙ্কায় বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

বাজার পর্যালোচনায় দেখা গেছে, ডিসেম্বর মাসে সরবরাহের জন্য ব্রেন্ট ক্রুডের দাম ২ দশমিক ৪ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ১১৭ দশমিক ৬৪ ডলারে দাঁড়িয়েছে।

লেনদেনের একপর্যায়ে এর দাম ১১৮ ডলার পর্যন্ত উঠেছিল। একই সাথে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেল ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা ডব্লিউটিআইয়ের দাম ২ দশমিক ১ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ১০৪ দশমিক ১২ ডলারে পৌঁছেছে। অক্টোবর মাস জুড়ে ব্রেন্ট ক্রুডের দাম ১৩ দশমিক ৬ শতাংশ এবং ডব্লিউটিআইয়ের দাম ১৫ দশমিক ২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

সরবরাহ ব্যবস্থা নিয়ে উদ্বেগের মূল কারণ হিসেবে হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার ঘিরে একের পর এক অনাকাঙ্ক্ষিত ঘটনাকে দায়ী করা হচ্ছে। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, মাত্র একদিনেই সুপারট্যাংকার ঘিরে চারটি আলাদা ঘটনা ঘটেছে। এর মধ্যে দুটি ট্যাংকার নিষিদ্ধ পথে চলাচলের সময় মাইনের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে আইআরজিসি। যুদ্ধ পরিস্থিতির এই অবনতি বিশ্বজুড়ে জ্বালানি নিরাপত্তা নিয়ে নতুন অনিশ্চয়তা তৈরি করেছে।

নিউজটি শেয়ার করুন

বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় উল্লম্ফন

আপডেট সময় : ১০:০৯:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬