ঢাকা ০৩:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইরানের সঙ্গে স্থায়ী চুক্তিতে আগ্রহী ডোনাল্ড ট্রাম্প ভারতে সামরিক ঘাঁটিতে গুপ্তচরবৃত্তির অভিযোগে বাংলাদেশি যুবক গ্রেপ্তার পাবনায় শিশু পার্কে ধূমপান করায় ৩ যুবকের জরিমানা ২০৩২ সালের মধ্যে রাইকার্স আইল্যান্ড কারাগার বন্ধের ঘোষণা দিলেন মেয়র মামদানি দেশে হাম ও ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু পিসিবির নতুন কেন্দ্রীয় চুক্তিতে নেই রিজওয়ান, মাসুদ ও সাইম তাবেদার রাষ্ট্র করার সাহস কেউ পাবে না: প্রধানমন্ত্রী গার্মেন্টস শ্রমিকদের সম্মানজনক মজুরি ও ৯ দফা দাবি জানাল ঐক্য পরিষদ যথাযথ মর্যাদায় দেশজুড়ে উদযাপিত হলো সশস্ত্র বাহিনী দিবস অ্যাসিডিটি বাড়াতে পারে আপনার দৈনন্দিন সাত অভ্যাস

গাজীপুরে পোশাক শ্রমিকদের মহাসড়ক অবরোধ: মোতায়েন ৫ প্লাটুন বিজিবি

  • আপডেট সময় : ১২:০৩:৪৮ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • / 17
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ন্যূনতম ৩০ হাজার টাকা বেতনের দাবিতে গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে তৃতীয় দিনের মতো বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন পোশাক কারখানার শ্রমিকরা। রবিবার সকাল সাড়ে ৮টা নাগাদ কালিয়াকৈরের মৌচাক এলাকায় শ্রমিকরা জড়ো হয়ে অবরোধ শুরু করেন। এক পর্যায়ে রতনপুর ও সফিপুরসহ আশপাশের বিভিন্ন কারখানার শ্রমিকরা এসে আন্দোলনে অংশ নিলে মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। রোববার (১ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে জেলার কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা।

বিক্ষোভের মুখে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় ৫ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। গাজীপুরের শিল্প পুলিশ সুপার আমজাদ হোসাইন জানিয়েছেন, পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি সদস্যরা শিল্প পুলিশের সাথে সমন্বিতভাবে কাজ করছেন। কোনাবাড়ী, সফিপুর ও কালিয়াকৈরের মতো সংবেদনশীল এলাকায় তারা দায়িত্ব পালন করছেন। পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনে বিজিবির সদস্য সংখ্যা আরও বাড়ানো হতে পারে বলে জানিয়েছেন শিল্প পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তা। আপাতত ৫ প্লাটুন থাকার কথা রয়েছে। ইতোমধ্যে সদস্যরা ঘটনাস্থলে পৌঁছেছেন। তবে প্রয়োজন অনুযায়ী বিজিবি মোতায়েন থাকবে।

নিউজটি শেয়ার করুন

গাজীপুরে পোশাক শ্রমিকদের মহাসড়ক অবরোধ: মোতায়েন ৫ প্লাটুন বিজিবি

আপডেট সময় : ১২:০৩:৪৮ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬