ঢাকা ০১:২১ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জীবনযাত্রার ব্যয় ও শিক্ষাসংকট নিয়ে ফের বিক্ষোভে উত্তাল ফ্রান্স ইরানের নতুন লক্ষ্যবস্তুর তালিকায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের গুরুত্বপূর্ণ স্থাপনা গাজীপুরে পোশাক শ্রমিকদের মহাসড়ক অবরোধ: মোতায়েন ৫ প্লাটুন বিজিবি যুবসমাজই দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ: রাষ্ট্রপতি রাজধানীর বনানী থেকে গ্রেপ্তার অবসরপ্রাপ্ত মেজর খন্দকার আব্দুল হাফিজ ডব্লিউটিসি ফাইনাল খেলতে বাংলাদেশের সামনে কঠিন সমীকরণ ইসরায়েলে ক্ষমতা ভাগাভাগির গুঞ্জনে তোলপাড়, নাকচ করল রাষ্ট্রপতির কার্যালয় তরুণ উদ্যোক্তাদের জন্য ৫০০ কোটি টাকার তহবিল ঘোষণা করলেন প্রধানমন্ত্রী রূপপুরে পৌঁছাল রাশিয়ার ইউরেনিয়ামের চতুর্থ চালান নতুন পে-স্কেল ও উৎসব ভাতার দাবিতে সিলেটে শিক্ষকদের বিক্ষোভ

জীবনযাত্রার ব্যয় ও শিক্ষাসংকট নিয়ে ফের বিক্ষোভে উত্তাল ফ্রান্স

  • আপডেট সময় : ১২:৫৮:০৮ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • / 2
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও শিক্ষাব্যবস্থার সংকটের প্রতিবাদে আবারও উত্তাল হয়ে উঠেছে ফ্রান্স। গত শনিবার ৩১ অক্টোবর দেশটির বিভিন্ন শহরে টানা তৃতীয় সপ্তাহের মতো বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। রাজধানী প্যারিস ও লিওনে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে নিরাপত্তা বাহিনী কাঁদানে গ্যাস নিক্ষেপ করেছে। বিক্ষোভের জেরে প্যারিসের গণপরিবহন ব্যবস্থা ব্যাপকভাবে বিঘ্নিত হয়েছে। শহরের ৪০টিরও বেশি মেট্রো স্টেশন বন্ধ রাখতে বাধ্য হয়েছে আরএটিপি কর্তৃপক্ষ।

বিক্ষোভের অংশগ্রহণকারীর সংখ্যা নিয়ে আয়োজক ও সরকারি তথ্যে ভিন্নতা রয়েছে। শিক্ষার্থী সংগঠন ও বিভিন্ন শ্রমিক ইউনিয়নের জোটের দাবি, সারা দেশে প্রায় পাঁচ লাখ মানুষ বিক্ষোভে অংশ নিয়েছেন, যার মধ্যে শুধু প্যারিসেই ছিলেন দুই লাখ। তবে ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, দেশজুড়ে মোট বিক্ষোভকারীর সংখ্যা তিন লাখ ২০ হাজার এবং রাজধানীতে ছিল প্রায় ৭০ হাজার।

প্যারিসে মূল সমাবেশের কাছাকাছি এলাকাগুলোতে পরিস্থিতি একপর্যায়ে উত্তপ্ত হয়ে ওঠে। সড়কে ময়লার পাত্র ও আসবাবপত্র পুড়িয়ে বিক্ষোভ প্রদর্শন করা হয়, যার ফলে আকাশ ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে দাঙ্গা পুলিশ লাউডস্পিকারে রাস্তা ছেড়ে যাওয়ার নির্দেশ দেয়। এ সময় আহতদের উদ্ধারকর্মীরা নিরাপদ স্থানে সরিয়ে নিতে দেখা গেছে। অনেকের ক্ষেত্রে শ্বাসকষ্ট তীব্র হওয়ায় সংবাদকর্মীরাও সরে যেতে বাধ্য হন। তবে অনেক বিক্ষোভকারী পুলিশের সামনে হাত তুলে নিজেদের শান্তিপূর্ণ অবস্থানের বিষয়টি ফুটিয়ে তোলেন।

সংঘর্ষের একপর্যায়ে প্যারিসের উপকণ্ঠে মুখোশধারী ও কালো পোশাক পরা একদল ব্যক্তি ফুটপাতের পাথর তুলে পুলিশের দিকে ছুড়ে মারেন। নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে অগ্নিসংযোগকারী বস্তু নিক্ষেপের ঘটনাও ঘটে। জবাবে পুলিশ লাঠিচার্জ ও ব্যাপক কাঁদানে গ্যাস ছোড়ে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যমতে, শনিবারের এই বিক্ষোভ ও সংঘর্ষের ঘটনায় সারা দেশে অন্তত ২৯০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

জীবনযাত্রার ব্যয় ও শিক্ষাসংকট নিয়ে ফের বিক্ষোভে উত্তাল ফ্রান্স

আপডেট সময় : ১২:৫৮:০৮ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬