ঢাকা ০১:৪৮ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শেখ হাসিনার পাসপোর্ট আবেদন নিয়ে নীরব পররাষ্ট্র সচিব হাসিনা দেশে ফিরবেন না, সবই রাজনৈতিক স্টান্টবাজি: চিফ প্রসিকিউটর জলবায়ু সম্মেলনে যোগ দিতে আগামীকাল তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন করলেন শেখ হাসিনা শাহজালালে ৩২ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ নির্বাচনে হারের দায় স্বীকার করলেন ট্রাম্প, দুষলেন ইসরাইল-ইরান যুদ্ধকে নতুন পাসপোর্ট চেয়ে দিল্লি হাইকমিশনে শেখ হাসিনার আবেদন নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন করলেন শেখ হাসিনা সংসদের চতুর্থ অধিবেশন আজ, ১৮ নভেম্বর পর্যন্ত চলবে দেশের ৬৪ জেলায় প্রতিবন্ধী স্কুল প্রতিষ্ঠার ঘোষণা সমাজকল্যাণমন্ত্রীর

নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন করলেন শেখ হাসিনা

  • আপডেট সময় : ১০:৫০:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
  • / 5
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জুলাই গণঅভ্যুত্থানের পর দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেওয়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আনুষ্ঠানিকভাবে আবেদন করেছেন। আগামী ডিসেম্বর মাসে দেশে ফেরার পরিকল্পনার অংশ হিসেবে সোমবার (৯ নভেম্বর) তিনি এই আবেদনপত্র জমা দেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

সংস্থাটির কাছে থাকা ওই আবেদনপত্রটি পাঠিয়েছে লন্ডনভিত্তিক আইনি প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্স। দিল্লির বাংলাদেশ দূতাবাসের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে পাঠানো চিঠিতে হাসিনার জন্য দ্রুত নতুন পাসপোর্ট ও এনআইডি ইস্যুর অনুরোধ জানানো হয়েছে। আইনজীবীরা দাবি করেছেন, অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শেখ হাসিনার আগের নথিপত্র বাতিল করেছে। তাই বাংলাদেশের নাগরিকত্বের অধিকার ও আন্তর্জাতিক মানবাধিকার রক্ষার বাধ্যবাধকতা থেকে নতুন পরিচয়পত্র প্রদানের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া এখন জরুরি। রয়টার্স জানিয়েছে, হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন সংক্রান্ত একটি চিঠি তাদের হাতে এসেছে।

২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার প্রবল আন্দোলনের মুখে ক্ষমতা হারান শেখ হাসিনা। এর পর থেকে তিনি ভারতেই অবস্থান করছেন। গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক রায়ে আন্দোলন দমনে প্রাণঘাতী অভিযানের নির্দেশ দেওয়ার অভিযোগে তাকে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ডাদেশ প্রদান করে। তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি দিল্লির বাংলাদেশ দূতাবাস কিংবা ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের মুখপাত্র। ২০২৫ সালের নভেম্বরে আন্দোলন দমনে প্রাণঘাতী অভিযান চালানোর নির্দেশ দেওয়ার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, হাসিনার এই প্রত্যাবর্তনের উদ্যোগ বাংলাদেশের রাজনীতিতে নতুন করে অস্থিরতা তৈরি করতে পারে। তার দল আওয়ামী লীগের কার্যক্রম বর্তমানে নিষিদ্ধ ঘোষিত এবং শীর্ষ নেতাদের বড় একটি অংশ কারাগারে কিংবা দেশের বাইরে রয়েছেন। পাশাপাশি, হাসিনাকে আশ্রয় দেওয়ার বিষয়টি নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্কে টানাপোড়েন চলছে। এমতাবস্থায় তার দেশে ফেরার প্রচেষ্টা দুই দেশের সম্পর্কের নতুন সমীকরণ তৈরি করতে পারে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। ২০২৪ সালে বাংলাদেশ ত্যাগের পর এটিই হাসিনার প্রথম কোনো আনুষ্ঠানিক যোগাযোগ।

নিউজটি শেয়ার করুন

নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন করলেন শেখ হাসিনা

আপডেট সময় : ১০:৫০:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬