নতুন পাসপোর্ট চেয়ে দিল্লি হাইকমিশনে শেখ হাসিনার আবেদন
- আপডেট সময় : ১১:১৬:০৫ পূর্বাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
- / 4
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেছেন। সোমবার ভারতের দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে তিনি এই আবেদন পাঠান। ২০২৪ সালে দেশ ছাড়ার পর এটিই তার পক্ষ থেকে প্রথম কোনো আনুষ্ঠানিক যোগাযোগ। এই আবেদনের মাধ্যমে ডিসেম্বরে তার বাংলাদেশে ফেরার পরিকল্পনার বিষয়টি আরও স্পষ্ট হলো। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে দীর্ঘ শাসনের অবসান ঘটার দুই বছরেরও বেশি সময় পর এই পদক্ষেপে দেশে নতুন করে রাজনৈতিক ও আইনি উত্তেজনার আশঙ্কা তৈরি হয়েছে, বিশেষ করে যখন বাংলাদেশে তার দল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। দিল্লির বাংলাদেশ দূতাবাসে পাঠানো চিঠিটি রয়টার্স দেখেছে জানিয়ে প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ফলে দেশে নতুন করে রাজনৈতিক ও আইনি উত্তেজনা তৈরির আশঙ্কা দেখা দিয়েছে।
শেখ হাসিনা এর আগে রয়টার্সকে জানিয়েছিলেন, তিনি আদালতে আত্মসমর্পণের উদ্দেশ্যেই দেশে ফিরতে চান। তার ঘনিষ্ঠ সহযোগীদের তথ্যমতে, যাবতীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর তার দেশে ফেরার দিনক্ষণ চূড়ান্ত করা হবে। গত বছরের নভেম্বরে বাংলাদেশের একটি যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল তার অনুপস্থিতিতেই তাকে মৃত্যুদণ্ড দেয়। তবে তিনি নির্বাসনে থেকেই এই অভিযোগ অস্বীকার করে আসছেন। হাসিনার লন্ডনভিত্তিক আইন সংস্থা ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীরা দিল্লিতে ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানকে লেখা চিঠিতে জানান, বর্তমান পাসপোর্ট ও এনআইডি বাতিলের খবরের প্রেক্ষিতে মক্কেলের জন্য দ্রুত নতুন নথিপত্র ইস্যু করা প্রয়োজন। ছাত্র-নেতৃত্বাধীন অভ্যুত্থানে প্রাণঘাতী দমন-পীড়নের নির্দেশ দেয়ার অভিযোগে গত বছরের নভেম্বরে বাংলাদেশের যুদ্ধাপরাধ আদালত তার অনুপস্থিতিতে তাকে মৃত্যুদণ্ডের রায় দেয়।
আইনজীবীদের দাবি, বাংলাদেশি নাগরিকত্বের অধিকার এবং আন্তর্জাতিক মানবাধিকার নীতি অনুযায়ী তার এই আবেদন দ্রুত প্রক্রিয়াকরণ করা উচিত। তবে এই বিষয়ে প্রীতি রহমান বা ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের মুখপাত্রদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। উল্লেখ্য, দুই দশক ক্ষমতায় থাকার কারণে এখনো হাসিনার একটি নির্দিষ্ট অনুসারী গোষ্ঠী রয়েছে। দেশের অস্থিরতা কমিয়ে স্থিতিশীলতা ফেরানোর চেষ্টার মধ্যে তার দেশে ফেরার সম্ভাবনা রাজনৈতিক বিভাজন আরও তীব্র করতে পারে। অন্যদিকে, শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া নিয়ে নয়াদিল্লির সঙ্গে বাংলাদেশের যে কূটনৈতিক টানাপোড়েন তৈরি হয়েছিল, তার ফেরার বিষয়টি সেই সম্পর্কের মোড় ঘুরিয়ে দিতে পারে। হাসিনার দলের অনেক নেতাকর্মী বর্তমানে কারাবন্দি বা বিভিন্ন দেশে নির্বাসিত জীবনযাপন করছেন। প্রতিবেদনে বলা হয়, একাধিক মেয়াদে ২০ বছর ধরে প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশ শাসন করার কারণে এখনো একটি নির্দিষ্ট জনগোষ্ঠীর কাছে শেখ হাসিনার সমর্থন রয়েছে। চিঠিতে তার বাংলাদেশি জাতীয়তার ভিত্তিতে এবং আন্তর্জাতিক মানবাধিকার দলিলের বাধ্যবাধকতার সঙ্গে সামঞ্জস্য রেখে দ্রুততার সাথে আবেদনগুলো প্রক্রিয়াধীন করার কথা বলা হয়েছে।




















