ঢাকা ০১:৫৬ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শেখ হাসিনার পাসপোর্ট আবেদন নিয়ে নীরব পররাষ্ট্র সচিব হাসিনা দেশে ফিরবেন না, সবই রাজনৈতিক স্টান্টবাজি: চিফ প্রসিকিউটর জলবায়ু সম্মেলনে যোগ দিতে আগামীকাল তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন করলেন শেখ হাসিনা শাহজালালে ৩২ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ নির্বাচনে হারের দায় স্বীকার করলেন ট্রাম্প, দুষলেন ইসরাইল-ইরান যুদ্ধকে নতুন পাসপোর্ট চেয়ে দিল্লি হাইকমিশনে শেখ হাসিনার আবেদন নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন করলেন শেখ হাসিনা সংসদের চতুর্থ অধিবেশন আজ, ১৮ নভেম্বর পর্যন্ত চলবে দেশের ৬৪ জেলায় প্রতিবন্ধী স্কুল প্রতিষ্ঠার ঘোষণা সমাজকল্যাণমন্ত্রীর

জলবায়ু সম্মেলনে যোগ দিতে আগামীকাল তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

  • আপডেট সময় : ১২:৫৫:১৫ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
  • / 4
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং আন্তর্জাতিক পর্যায়ে জলবায়ু ন্যায়বিচার ও ক্ষতিপূরণের দাবি তুলে ধরতে তুরস্কের আনতালিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল মঙ্গলবার থেকে শুরু হতে যাওয়া তিন দিনের এই সরকারি সফরে তিনি জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এ যোগ দেবেন। ১০ থেকে ১২ নভেম্বর পর্যন্ত চলবে এই সফর। তুরস্কের আনতালিয়ায় ১১ ও ১২ নভেম্বর অনুষ্ঠিত হবে কপ-৩১ বিশ্বনেতা সম্মেলন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা দেওয়ার বিষয়ে তুরস্কের কোম্পানি সেলেবির আগ্রহ নিয়েও প্রশ্ন করা হয়।

সম্মেলনের মূল পর্বে আগামী ১২ নভেম্বর একটি পূর্ণাঙ্গ অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন প্রধানমন্ত্রী। সেখানে উন্নত দেশগুলোর ঐতিহাসিক দায়বদ্ধতা, জলবায়ু অর্থায়ন, অভিযোজন প্রক্রিয়া এবং ক্ষয়ক্ষতি মোকাবিলায় বাংলাদেশের সুনির্দিষ্ট প্রত্যাশা ও অবস্থান বিশ্বনেতাদের সামনে উপস্থাপন করবেন তিনি।

সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এই সফরের বিস্তারিত তুলে ধরেন নবনিযুক্ত পররাষ্ট্রসচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী। প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে তার স্ত্রী ডা. জুবাইদা রহমান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী, পররাষ্ট্রবিষয়ক দুই প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর পরিবেশবিষয়ক বিশেষ সহকারী, ঊর্ধ্বতন কর্মকর্তা এবং গণমাধ্যমকর্মীরা তুরস্ক যাচ্ছেন।

সফরকালে প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী, উজবেকিস্তানের প্রেসিডেন্ট ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রশাসকের সঙ্গে বৈঠকের বিষয়টিও প্রক্রিয়াধীন। এসব বৈঠকে বিনিয়োগ, বাণিজ্য, জলবায়ু সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনার পরিকল্পনা রয়েছে। এরদোয়ানসহ কয়েকজন বিশ্বনেতার সঙ্গে বৈঠকের সম্ভাবনা। তবে বহুপক্ষীয় সম্মেলনের ফাঁকে এমন সাক্ষাতে নির্দিষ্ট কোনো প্রকল্পের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার সম্ভাবনা কম।

পররাষ্ট্রসচিব জানান, আন্তর্জাতিক জলবায়ু কূটনীতিতে বাংলাদেশের অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নিঃসরণে বাংলাদেশের ভূমিকা মাত্র শূন্য দশমিক শূন্য ৫ শতাংশ হলেও, জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত দেশগুলোর তালিকায় বাংলাদেশ শীর্ষে রয়েছে। তাই আন্তর্জাতিক ফোরামে দেশের ক্ষয়ক্ষতি ও বাস্তব পরিস্থিতি তুলে ধরা একটি বড় অগ্রাধিকার।

কপ-৩১ সম্মেলনকে কেন্দ্র করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে সম্মেলনের ব্লু জোনে ১২ ও ১৩ নভেম্বর দুটি পার্শ্ববৈঠক অনুষ্ঠিত হবে। প্রথমটিতে জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশের নারীদের ঝুঁকি ও লিঙ্গভিত্তিক দুর্বলতা নিয়ে আলোচনা হবে। দ্বিতীয়টিতে পরিবেশবান্ধব পাটজাত পণ্যের ব্যবহার ও বর্জ্যহীন প্রসারের চ্যালেঞ্জ তুলে ধরা হবে।

সম্মেলনের গ্রিন জোনে বাংলাদেশের পক্ষ থেকে পাটের বহুমুখী ব্যবহারের সম্ভাবনা প্রদর্শনের জন্য একটি প্যাভিলিয়ন স্থাপন করা হচ্ছে। প্লাস্টিকের বিকল্প হিসেবে পাটজাত পণ্যের প্রচার ও প্রসারে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে একটি যৌথ ঘোষণা দেওয়ারও পরিকল্পনা রয়েছে।

এবারের সম্মেলনে তুরস্ক সভাপতিত্ব করছে এবং অস্ট্রেলিয়া আনুষ্ঠানিক আলোচনা প্রক্রিয়ার সহসভাপতির দায়িত্বে রয়েছে।

প্রধানমন্ত্রীর অংশগ্রহণের মাধ্যমে আন্তর্জাতিক জলবায়ু কূটনীতিতে বাংলাদেশের অবস্থান আরও সুদৃঢ় হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন পররাষ্ট্রসচিব। যদিও বিভিন্ন আন্তর্জাতিক প্রক্রিয়া থেকে বাংলাদেশ এখন পর্যন্ত কতটুকু আর্থিক ক্ষতিপূরণ পেয়েছে, তার সুনির্দিষ্ট তথ্য পরিবেশ মন্ত্রণালয় প্রদান করতে পারবে বলে তিনি উল্লেখ করেন।

নিউজটি শেয়ার করুন

জলবায়ু সম্মেলনে যোগ দিতে আগামীকাল তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

আপডেট সময় : ১২:৫৫:১৫ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬