ঢাকা ০১:৪৭ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শেখ হাসিনার পাসপোর্ট আবেদন নিয়ে নীরব পররাষ্ট্র সচিব হাসিনা দেশে ফিরবেন না, সবই রাজনৈতিক স্টান্টবাজি: চিফ প্রসিকিউটর জলবায়ু সম্মেলনে যোগ দিতে আগামীকাল তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন করলেন শেখ হাসিনা শাহজালালে ৩২ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ নির্বাচনে হারের দায় স্বীকার করলেন ট্রাম্প, দুষলেন ইসরাইল-ইরান যুদ্ধকে নতুন পাসপোর্ট চেয়ে দিল্লি হাইকমিশনে শেখ হাসিনার আবেদন নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন করলেন শেখ হাসিনা সংসদের চতুর্থ অধিবেশন আজ, ১৮ নভেম্বর পর্যন্ত চলবে দেশের ৬৪ জেলায় প্রতিবন্ধী স্কুল প্রতিষ্ঠার ঘোষণা সমাজকল্যাণমন্ত্রীর

শেখ হাসিনার পাসপোর্ট আবেদন নিয়ে নীরব পররাষ্ট্র সচিব

  • আপডেট সময় : ০১:৪৫:৪৬ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
  • / 0
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফেরার উদ্দেশ্যে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন বলে জানা গেছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ভারতের নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে তিনি এই আবেদন জমা দিয়েছেন। তবে এই আবেদনের বিষয়ে বাংলাদেশ সরকারের কাছে কোনো আনুষ্ঠানিক তথ্য রয়েছে কি না, তা নিয়ে প্রশ্নের মুখে কোনো মন্তব্য করেননি পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী। বিষয়টি এড়িয়ে গিয়ে তিনি নীরবতা পালন করেন।

রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে বিষয়টি নিয়ে সাংবাদিকরা প্রশ্ন তোলেন। ব্রিফিংটি মূলত তুরস্কে অনুষ্ঠেয় বিশ্ব জলবায়ু সম্মেলন কপ-৩১-এ প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণ বিষয়ে ডাকা হয়েছিল। সাংবাদিকরা জানতে চেয়েছিলেন, শেখ হাসিনার আবেদন সম্পর্কে সরকার অবগত কি না এবং এ বিষয়ে কোনো পদক্ষেপ নেয়া হচ্ছে কি না। জবাবে পররাষ্ট্র সচিব স্পষ্ট জানিয়ে দেন, আজকের ব্রিফিংয়ে তারা কেবল সম্মেলনসংক্রান্ত প্রশ্নেরই উত্তর দেবেন।

এর আগে রয়টার্সের প্রতিবেদনে দাবি করা হয়, তাদের হাতে আসা একটি চিঠির সূত্রে নিশ্চিত হওয়া গেছে যে শেখ হাসিনা নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন করেছেন। যদিও এই আবেদনের বিপরীতে সরকারের আনুষ্ঠানিক অবস্থান কিংবা প্রশাসনিক কোনো উদ্যোগের বিষয়ে এখনো স্পষ্ট কিছু জানা যায়নি।

এদিকে আগামী মঙ্গলবার (১০ নভেম্বর) তুরস্কের আনাতালিয়ায় শুরু হতে যাওয়া কপ-৩১ সম্মেলনে যোগ দিতে দুই দিনের সফরে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জলবায়ু বিষয়ক এই আন্তর্জাতিক সম্মেলনে দেশের অংশগ্রহণ এবং প্রস্তুতির দিকগুলো তুলে ধরতেই মূলত এই প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছিল।

নিউজটি শেয়ার করুন

শেখ হাসিনার পাসপোর্ট আবেদন নিয়ে নীরব পররাষ্ট্র সচিব

আপডেট সময় : ০১:৪৫:৪৬ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬