মুনিমের সেঞ্চুরি ও তামিমের বোলিংয়ে সেমিফাইনালে বাংলাদেশ
- আপডেট সময় : ০৮:৫০:৩৭ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
- / 0
ওমানের আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ডে সোমবার অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে দাপুটে জয় পেয়েছে বাংলাদেশ। টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ৩০৩ রানের বড় সংগ্রহ গড়ে লাল-সবুজের প্রতিনিধিরা। দলের জয়ে ব্যাট হাতে মূল ভূমিকা পালন করেন আহসান আল মুমিন। তিনি ১৩৩ বলে অপরাজিত ১৫২ রানের ইনিংস খেলেন, যেখানে ছিল ১০টি চার ও ছয়টি ছক্কার মার। এছাড়া রবিউল হাসান অনিকের ব্যাট থেকে আসে ৪৫ রান। মালয়েশিয়ার বোলারদের মধ্যে নাগিনেশ্বরন সতনাকুমারন, সাইর আশরাফ ও আউলগা গুনাওয়ান দুটি করে উইকেট নেন। আহসান আল মুমিনের সেঞ্চুরি আর তাফিউল আলম তামিমের বোলিং নৈপুণ্যে মালয়েশিয়াকে ২০৫ রানের বিশাল ব্যবধানে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। এছাড়া রবিউল হাসান অনিক ৪৮ বলে ৪৫ রান করেন।
জবাবে ৩০৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ বোলারদের তোপের মুখে পড়ে মালয়েশিয়া। বিশেষ করে তাফিউল আলম তামিমের বিধ্বংসী বোলিংয়ে দাঁড়াতেই পারেনি মালয়েশিয়ার ব্যাটাররা। এই ডানহাতি বোলার মাত্র ৭.৫ ওভারে ১৮ রান দিয়ে ৭ উইকেট শিকার করেন, যার মধ্যে দুটি মেডেন ওভার ছিল। মালয়েশিয়ার হয়ে নাগিনেশ্বরন সতনাকুমারন ৮১ বলে ৫০ রান করলেও সতীর্থদের কাছ থেকে পর্যাপ্ত সহায়তা পাননি।
বোলিংয়ে তামিমের সঙ্গে ভালো সঙ্গ দিয়েছেন রুবায় ইসলাম রিজন, যিনি তুলে নিয়েছেন দুটি উইকেট। শেষ পর্যন্ত মালয়েশিয়াকে বড় ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নেয় বাংলাদেশ। তবে সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ কারা হবে, তা এখনো নির্ধারিত হয়নি।






















