প্রত্যর্পণ চুক্তিতে শেখ হাসিনাকে ফেরাতে চায় সরকার: ডা. জাহেদ
- আপডেট সময় : ০১:২১:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
- / 0
তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানিয়েছেন, বিদ্যমান প্রত্যার্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনতে চায় সরকার। মঙ্গলবার (১০ নভেম্বর) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, শেখ হাসিনা নিজেই যেহেতু দেশে ফেরার আগ্রহ প্রকাশ করেছেন, তাই এ বিষয়ে আইনি কোনো জটিলতা সৃষ্টি হওয়ার সুযোগ নেই। মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে সচিবালয়ে সরকারের কর্মকাণ্ড নিয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে উপদেষ্টা বলেন, আওয়ামী লীগের কাছে প্রচুর অর্থ থাকায় তারা বাসে আগুন ও ককটেল বিস্ফোরণের মতো অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে। এ ধরনের কর্মকাণ্ডে জনমনে ভীতি তৈরি হচ্ছে। তবে নাশকতাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হচ্ছে এবং ইতিমধ্যে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দলীয় যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।
পোশাক খাতের বিষয়ে ডা. জাহেদ উর রহমান জানান, শ্রমিকদের জন্য নতুন ন্যূনতম মজুরি কাঠামোর বিষয়টি প্রক্রিয়াধীন। চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই এটি চূড়ান্ত পর্যায়ে পৌঁছাবে বলে আশা প্রকাশ করেন তিনি।























