ঢাকা ০৯:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়নি, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বিচ্ছিন্ন ঘটনায় আইনশৃঙ্খলার অবনতি হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের হরমুজ প্রণালিতে দুই তেলবাহী ট্যাংকারে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণ ইস্তাম্বুলে ভিভিআইপি সম্মান পেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকলারেনের রঙে ইতিহাদের নতুন ড্রিমলাইনার: বিশ্বজুড়ে উড়বে বিশেষ এই উড়োজাহাজ দেশের ৫১টি জেলা স্টেডিয়াম আধুনিকায়নের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর শেখ হাসিনাকে ফিরিয়ে আনা জরুরি: ডা. জাহেদ উর রহমান ডেঙ্গুতে আরও আটজনের মৃত্যু, নতুন রোগী ১৫৯৫ আওয়ামী লীগের প্রচার-প্রচারণাও নিষিদ্ধ, জানালেন তথ্য প্রতিমন্ত্রী কালিয়াকৈরে দাঁড়িয়ে থাকা বাসে আগুন: জিজ্ঞাসাবাদের জন্য মালিক আটক

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়নি, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ

  • আপডেট সময় : ০৯:১৫:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • / 0
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই বলে সংসদে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। মঙ্গলবার (১০ নভেম্বর) ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বিরোধীদলীয় নেতার বক্তব্যের জবাবে তিনি বলেন, রাতের অন্ধকারে দু-একটি বিচ্ছিন্ন ককটেল বিস্ফোরণ বা জনশূন্য স্থানে প্রতীকী অরাজকতা তৈরির ঘটনা দিয়ে দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে—এমনটা বলার সুযোগ নেই। সরকার শিল্পবান্ধব ও বিনিয়োগের পরিবেশ নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ এবং পরিস্থিতি শতভাগ নিয়ন্ত্রণে রয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেন, পতিত ফ্যাসিবাদী শক্তির দোসররা দেশের ভেতরে এবং সীমান্তের ওপার থেকে ইন্ধন জোগিয়ে অস্থিতিশীলতা তৈরির ষড়যন্ত্র করছে। তবে সরকার ও আইনপ্রয়োগকারী সংস্থা অত্যন্ত দক্ষতার সাথে এসব নীল নকশা ভণ্ডুল করে দিচ্ছে। বিশেষ করে তৈরি পোশাক খাতের অস্থিরতা প্রসঙ্গে তিনি বলেন, গাজীপুর, সাভার, আশুলিয়া, হেমায়েতপুর, নারায়ণগঞ্জ ও ময়মনসিংহের গার্মেন্টস অঞ্চলগুলোতে শিল্প পুলিশ, বিজিবি ও সাধারণ পুলিশ বাহিনী সমন্বিতভাবে কাজ করছে। উসকানি সত্ত্বেও বাহিনীর সদস্যরা সর্বোচ্চ ধৈর্য প্রদর্শন করায় উৎপাদন ও রপ্তানি কার্যক্রম ব্যাহত হয়নি এবং শ্রমিক-মালিকদের সাথে আলোচনার মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।

পরিসংখ্যানের ভুল ব্যাখ্যার প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে যে প্রতিবেদন প্রকাশিত হচ্ছে তা উদ্দেশ্যপ্রণোদিত। পুলিশের ওয়েবসাইটে থাকা তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, বিগত বছরের একই সময়ের তুলনায় অপরাধের হার অনেক কমেছে। অথচ আগের বছরগুলোর সাথে আপেক্ষিক তুলনা না করে আংশিক তথ্য দিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস ফ্যাকাল্টিতে ককটেল বিস্ফোরণের ঘটনায় ইতোমধ্যে দুজনকে হাতেনাতে গ্রেপ্তারের কথা উল্লেখ করে তিনি সতর্ক করে বলেন, অরাজকতাকারীদের কাউকে ছাড় দেওয়া হবে না। সীমান্তের ওপারে বা দেশের ভেতরে অবস্থানকারী যৌথ ষড়যন্ত্রকারীদের যাবতীয় তথ্যপ্রমাণ সরকারের হাতে রয়েছে এবং প্রয়োজনে তা প্রকাশ করা হবে। কোনো ধরনের সম্মিলিত চক্রান্ত বাস্তবায়নের সুযোগ দেওয়া হবে না বলেও তিনি দৃঢ়ভাবে আশ্বস্ত করেন।

নিউজটি শেয়ার করুন

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়নি, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ

আপডেট সময় : ০৯:১৫:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬