ঢাকা ১১:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এমপি নুসরাতের বাবার বিরুদ্ধে মামলা, জমি দখল ও হামলার অভিযোগ ঢাকায় চুরির স্বর্ণ ও টাকাসহ ভোলায় যুবক গ্রেপ্তার ইয়েমেনে সৌদি সেনাদের অবস্থানে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা সিডরের ১৯ বছর: টেকসই বেড়িবাঁধের আশায় উপকূলের অসহায় মানুষ নোয়াখালীতে মনা হত্যার আসামিদের ধরিয়ে দিতে পরিবারের লাখ টাকা পুরস্কার ঘোষণা মোহাম্মদপুরে অপরাধ নিয়ন্ত্রণে বসবে কয়েকশ সিসিটিভি ক্যামেরা: ববি হাজ্জাজ শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানি কনসোর্টিয়ামের অনুমোদন ট্রাইব্যুনালে খুনি জিয়ার দম্ভ ও সরকারের ব্যর্থতা নিয়ে শিবিরের ক্ষোভ শর্তহীন সামরিক সহায়তা বন্ধের দাবি মার্কিন সিনেটর এল-সায়েদের ফ্রিল্যান্সিং ও কৃত্রিম বুদ্ধিমত্তার বাস্তব অভিজ্ঞতা অর্জনে ডিআইআইটির শিক্ষার্থীদের শিল্প সফর

প্রধানমন্ত্রীর পাঁচ দফা দাবির সঙ্গে একমত জামায়াত

  • আপডেট সময় : ০৭:৩৫:১৮ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
  • / 11
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত জলবায়ু সম্মেলন কপ-৩১-এ প্রধানমন্ত্রী তারেক রহমানের উত্থাপিত পাঁচ দফা দাবির প্রতি সমর্থন ব্যক্ত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার সম্মেলনস্থলের বাংলাদেশ প্যাভিলিয়নের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের পক্ষ থেকে এই সমর্থন জানানো হয়। তবে দলটি একই সঙ্গে জলবায়ু পরিবর্তনের শিকার ক্ষতিগ্রস্ত মানুষের কাছে প্রতিশ্রুত অর্থ পৌঁছানো এবং তহবিলের ব্যবহার দুর্নীতিমুক্ত রাখার জোর দাবি জানিয়েছে।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এবং কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী সংবাদ সম্মেলনে জামায়াতের অবস্থান তুলে ধরেন। তিনি বলেন, বাংলাদেশকে বরাদ্দ দেওয়া ৩০ মিলিয়ন মার্কিন ডলার যেন প্রকৃত ক্ষতিগ্রস্তদের কল্যাণে ব্যয় হয়, তা নিশ্চিত করতে হবে। এ ছাড়া এই অর্থ ব্যয়ের নিয়মিত ট্র্যাকিং রিপোর্ট জনসমক্ষে প্রকাশের আহ্বানও জানান তিনি। এ বিষয়ে সরকারকে সব পক্ষকে সঙ্গে নিয়ে কাজ করতে হবে।

মাহবুবুল আলম সালেহী আরও বলেন, জলবায়ু পরিবর্তনের দায় বাংলাদেশের নয়, কিন্তু এর ভয়াবহ প্রভাব পড়ছে দেশের ওপর।

আগের সম্মেলনগুলোতে প্রতিশ্রুত জলবায়ু অর্থায়নের ৯ শতাংশেরও কম বাংলাদেশ পেয়েছে এবং প্রাপ্ত অর্থের বড় অংশই এসেছে ঋণ হিসেবে। তিনি ভবিষ্যতে ঋণের বদলে অনুদানভিত্তিক অর্থায়নের ওপর গুরুত্ব দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। মাহবুবুল আলম বলেন, জলবায়ু ও পরিবেশ রক্ষা কোনো দলীয় বা ধর্মীয় ইস্যু নয়; জাতীয় ঐক্যের ভিত্তিতে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরতেই জামায়াতের প্রতিনিধি দল সম্মেলনে অংশ নিয়েছে। কিন্তু সম্মেলনে সরকারের প্রতিনিধিদের কাছ থেকে প্রয়োজনীয় সহযোগিতা পাওয়া যায়নি।

সংবাদ সম্মেলনে জামায়াতের পক্ষ থেকে পরিবেশ রক্ষায় ‘থ্রি জিরো ভিশন’—অর্থাৎ জিরো ফ্লাডস, জিরো ওয়েস্ট ও জিরো এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশনের লক্ষ্য তুলে ধরা হয়। দলের প্রতিনিধি দলের সমন্বয়ক ড. মাহমুদুল হাসানও এ সময় উপস্থিত ছিলেন। মাহবুবুল আলম জানান, কপ-৩১-এর বিভিন্ন সাইড ইভেন্টেও এই ভিশন উপস্থাপন করা হয়েছে এবং বিশ্বনেতাদের পরিবেশ রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

এদিকে বাংলাদেশ প্যাভিলিয়নের ভেতর সংবাদ সম্মেলন করতে না দেওয়ার অভিযোগ করেন ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী। তিনি জানান, শনিবার দুপুর দেড়টায় প্যাভিলিয়নে সম্মেলনের সময় পূর্বনির্ধারিত ছিল এবং বিষয়টি আগে থেকেই পরিবেশ প্রতিমন্ত্রী ও দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত সচিবের সঙ্গে কথা বলে নিশ্চিত করা হয়েছিল। কিন্তু পরিবেশ মন্ত্রণালয়ের নিয়োজিত প্যাভিলিয়ন কর্তৃপক্ষ শেষ মুহূর্তে সহযোগিতা করেনি, যা অত্যন্ত দুঃখজনক বলে মন্তব্য করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

প্রধানমন্ত্রীর পাঁচ দফা দাবির সঙ্গে একমত জামায়াত

আপডেট সময় : ০৭:৩৫:১৮ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬